https://www.prothomalony.com/
5316
bangladesh
প্রকাশ: ১৮ জুন ২০২৩ ০৮:১৭
আগামী ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে দূতাবাস আয়োজন করবে এক ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশে প্রদর্শন করা হবে আমেরিকানদের ফটোগ্রাফ, আর যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের। আর এই ছবি সংগ্রহ করতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক প্রতিযোগিতার আয়োজন করেছে। দূতাবাসের ফেসবুকে পেইজে এ কথা জানানো হয়।
দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৪৭তম বার্ষিকী এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারিত্ব উদযাপনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দূতাবাসের পরিকল্পনা হলো, যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে বাংলাদেশীদের ছবি এবং বাংলাদেশের ৬৪টি জেলায় আমেরিকানদের ছবি প্রদর্শন করা। তবে এ কাজে আমাদের প্রয়োজন আপনাদের সহায়তা! আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা দিতে এবং আমেরিকার সর্ববৃহৎ জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বা ভ্রমণ করেছেন এমন বাংলাদেশী ও বাংলাদেশে বসবাসকারী আমেরিকানদেরকে আমরা একটি আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নিতে আহ্বান জানাচ্ছি।
অনুগ্রহ করে আমাদের ইমেইলে যুক্তরাষ্ট্র/ বাংলাদেশের জীবনযাত্রা বা ভ্রমণের ছবি পাঠান এবং লিখে জানান কেন ছবিটি আপনার কাছে বিশেষভাবে প্রিয় এবং ছবিটি কোথায় তোলা হয়েছে (বিশেষত কোন রাজ্য বা জেলায়)। নির্বাচিত ছবিগুলো মুদ্রণ করে যুক্তরাষ্ট্র দূতাবাসের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদর্শন করাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হবে এবং ভবিষ্যৎ ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসে স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা করা হতে পারে।
নির্দেশিকা: ছবি পাঠানোর মেইল:
[email protected]
বাংলাদেশ থেকে আরো পড়ুন