https://www.prothomalony.com/

5314

new-york

নিউইয়র্ক

কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার স্থানীয় প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন

প্রকাশ: ১৮ জুন ২০২৩ ০৭:৫৫

ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর সদস্য বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার স্থানীয় প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন। প্রতি দুই বছর অন্তর এই মনোনয়ন দেয়া হয়। কমিউনিটি বোর্ড মেম্বারদের থেকে প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান মনোনীত করা হয়। নিউইয়র্কে প্রথম বাংলাদেশী আমেরিকান হিসেবে মোহাম্মদ এন, মজুমদার নিউইয়র্ক সিটি কমিউনিটি বোর্ড-৯ (ব্রঙ্কস) এর প্ল্যানিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয় আইনশৃংখলা, নির্বাচিত প্রতিনিধির পরামর্শ, ভূমি ব্যবহারসহ জনকল্যাণমূলক বহু সিদ্ধান্ত কমিউনিটি বোর্ডসমূহে গ্রহণ করা হয়। স্থানীয় সিটি কাউন্সিল মেম্বার, এসেম্বলিম্যান, ষ্টেট সিনেটরদের সুপারিশক্রমে বরো প্রেসিডেন্ট দুই বছরের জন্য কমিউনিটি বোর্ড মেম্বারদের মনোনয়ন দেন এবং প্রতি দুই বছর অন্তর তিনি তা নবায়ন করেন।

এদিকে, মোহাম্মদ এন, মজুমদার নিউইয়র্ক সিটি কমিউনিটি বোর্ড-৯ (ব্রঙ্কস) এর প্ল্যানিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি গত ১৫ জুন খলিল বিরিয়ানীর হালাল চাইনিজে এক আনন্দ সমাবেশের আয়োজন করে। এতে মোহাম্মদ এন, মজুমদার ছাড়াও কমিউনিটি নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় তাকে কমিউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন