https://www.prothomalony.com/
5299
new-york
প্রকাশ: ১৭ জুন ২০২৩ ০৫:১১
জ্যাকসন হাইটস এ (৭২-৩০ রুজভেল্ট এভিনিউ) আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে বহুমুখি সেবাদানকারী প্রতিষ্ঠান বিসমিল্লাহ ট্রাভেলস এণ্ড টেক। ৯ জুন শুক্রবার বাদ জুম্মাহ ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন করেন নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাউন্টেন ব্যাটালিয়ন কমাণ্ডার, রাজনৈতিক বিশ্লেষক ও পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস এর প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদ।
বিসমিল্লাহ ট্রাভেলস এণ্ড টেক এর অংশীদার জ্যাকসন হাইটসে বসবাসকারী আবুল কাশেম, শেখ নোমান পলাশ, রফিকুল হাসান রাফি, মোহাম্মদ চিশতি। তারা বলেছেন, বাংলাদেশি কমিউনিটির মানসম্পন্ন সেবা দিতেই গড়েছেন এই প্রতিষ্ঠানটি।ইসলামীক টেলিভিশন ও চ্যানেল সেভেন এইট সিক্স এর কর্মধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় আবু জাফর মাহমুদ বলেন, বাংলাদেশি কমিউনিটির জন্য তাদের মন, ভাষা ও চাহিদা বুঝে সঠিক সেবা দেবার উদ্যোগটি অনেক গুরুত্বপূর্ণ।
বিসমিল্লাহ ট্রাভেলস এণ্ড টেক এর উদ্যোক্তারা যে অঙ্গিকার করেছেন তা বাস্তবায়ন হলে আমাদের স্বজনেরা অনেক মানসম্পন্ন সেবা পাবেন। এটিই হয়ে উঠবে দায়বদ্ধতা ও ভালোবাসার দৃষ্টান্ত।উদ্যোক্তারা জানিয়েছেন, বিসমিল্লাহ ট্রাভেলস এণ্ড টেক এ থাকবে ট্রাভেল এজেন্সি, সেলফোন মেরামত এবং বিক্রয়, মানি এক্সচেঞ্জ, কার্গো প্যাকেজিং ইউপিএস, ফেডেক্স, ডিএইচএল এবং বাংলাদেশে পণ্য আনা নেয়ার ডোর টু ডোর সার্ভিস। ওমরাহর জন্য এখানে থাকবে বিশেষ অফার।
পরে এ প্রতিষ্ঠানের সঙ্গে ডিজিটাল প্রিন্টিং ইউনিট ও ক্যাটারিং যুক্ত হবে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন