https://www.prothomalony.com/

5296

north-america

উত্তর আমেরিকা

শোক সংবাদ

প্রকাশ: ১৭ জুন ২০২৩ ০৪:৫৬

সৈয়দ নজরুল হক      

জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সাবেক সভাপতি সৈয়দ নজরুল হক (৭০) মিশিগানে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিন দশকের বেশি সময় থেকে আমেরিকা প্রবাসী সৈয়দ নজরুল হক অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৬ জুন শুক্রবার বিকেল ৪:৩৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শালেশ্বর গ্রামের সৈয়দ নজরুল হক প্রবাসী হওয়ার আগে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন। তাঁরা দেশে থাকেন। শুক্রবার এশার নামাজের পর স্থানীয় নুর মসজিদে নামাজে জানাজা অনুষ্টিত হয়েছে। জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি মোঃ এ হোসান সুলেমান মরহুম সৈয়দ নজরুল হকের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন