https://www.prothomalony.com/

5293

bangladesh

বাংলাদেশ

সাংবাদিক গোলাম রব্বানী হত্যা - সিসিটিভি ফুটেজ দেখে ৬ জন শনাক্ত

প্রকাশ: ১৭ জুন ২০২৩ ০৪:৪৫

সাংবাদিক গোলাম রব্বানী

সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে জামালপুরে নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর  হামলাকারীদের, হামলায় জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ১৬ জুন শুক্রবার এ তথ্য জানিয়েছেন। 

ওসি আরও বলেন, ঘটনার মূল হোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ দেওয়া হয়নি। ১৪ জুন বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী নাদিম। পথে উপজেলার পাটহাট এলাকায় তাঁর ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাত ১২টার দিকে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ জুন বৃহস্পতিবার সকালে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়।১৬ জুন শুক্রবার জানাজা শেষে উপজেলার নিলক্ষীয়া ইউনিয়নের গোমেরপাড়া পারিবারিক কবরস্থানে নাদিমের মরদেহ দাফন করা হয়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন