https://www.prothomalony.com/

5281

new-york

নিউইয়র্ক

বারী হোম কেয়ার নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক “এলএফআই” হিসেবে মনোনীত

প্রকাশ: ১৫ জুন ২০২৩ ০৬:৫৯

বারী হোম কেয়ার নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক “এলএফআই” হিসেবে মনোনীত হয়েছে। এ বিষয়ে বারী হোম কেয়ারের কর্ণধার আসেফ বারী টুটুল বলেন, বারী হোম কেয়ার নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী কনট্রাক্টিং এটেস্টেশান কর্মসূচির আওতায় সিডিপ্যাপ (কনজু্মার ডিরেক্টেড পার্সোনাল এসিসট্যান্স প্রোগ্রাম) এর জন্য লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (এলএফআই) হিসেবে মনোনীত হওয়ায় আমরা আনন্দিত, এটি একটি বড় অর্জন।

তিনি বলেন নিউ ইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথ—এর উপরোক্ত কর্মসূচির আওতায় গত ২০২০ সালের মার্চ মাসের পূর্বে যে সমস্ত হোমকেয়ার এজেন্সির গ্রাহক সংখ্যা একটি নির্দিষ্ট সীমায় পৌঁছাতে সক্ষম হয়েছিল, সে সকল হোম কেয়ার প্রতিষ্ঠানকেই লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (এলএফআই) হিসেবে মনোনীত করা হয়েছে। যে সকল হোমকেয়ার (সিডিপ্যাপ) এজেন্সি উপরোক্ত গ্রাহক সীমা অতিক্রম করতে সক্ষম হয়নি সে সকল প্রতিষ্ঠানকে লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (এলএফআই) হিসেবে চিহ্নিত হোমকেয়ার  প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করতে হবে। সংকুচিত বাজেট এবং পর্যাপ্ত জনবলের অভাবে নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ হোমকেয়ার প্রতিষ্ঠানসমুহকে যথাযথ তদারকির জন্য লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী কনট্রাক্টিং এটেস্টেশান কর্মসূচির প্রবর্তন করেছে।

সিডিপ্যাপ কি? এ বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই প্রোগ্রামটি গ্রাহক নির্দেশিত ব্যক্তিগত সহায়তা প্রোগ্রাম যা নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক স্বীকৃত। এই  প্রোগ্রামের আওতায় বয়স্ক এবং অক্ষমদের জন্য একটি হোম কেয়ার সুবিধা সরবরাহ করা হয়। দক্ষ পেশাদার, যোগ্যতাসম্পন্ন লোকজন দ্বারা বয়স্ক এবং অক্ষমদের সাহায্য ও দৈনন্দিন সমস্ত কাজে সেবা প্রদান করা হয় যা প্রতিটি রোগীর ব্যক্তিগত চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হয়। নিউ ইয়র্ক স্টেট মেডিকেডের আওতাধীন ১৮ বছরের ঊর্ধ্বে কেউ এই সুবিধা নিতে পারে। পাশাপাশি এই প্রোগ্রামের আওতায় আপনি ঘরে বসে পরিবারের সদস্য বা প্রিয়জনের সেবা করে প্রতি সপ্তাহে আয়ের সুযোগ নেওয়া যায়, এটি একটি সহজ পদ্ধতি।

তিনি আরো বলেন, কমিউনিটির বয়ঃবৃদ্ধদের সেবায়  জ্যাকসন হাইটসসহ মোট ১০টি শাখা থেকে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে । জ্যাকসন হাইটস ছাড়াও  জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজন পার্ক, লং আইল্যান্ড ও বাফেলোতে শাখা অফিস থেকে গ্রাহকদের প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।
 
বারী হোম কেয়ারের চেয়ারম্যান মুনমুন হাসিনা বারী বলেন, এই অর্জন শুধু আমাদের একার নয়, আমাদের সকল গ্রাহক, শুভানুধ্যায়ী ও কমীর্রাও এর অংশীদার। তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি   সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন