https://www.prothomalony.com/
5208
bangladesh
জাতীয় সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনকালীন ছোট সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’রিপোর্টর্স ফোরাম আয়োজিত মিট দ্যা রিপোর্টাস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
‘সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায় সরকার অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে বাতিল হয়ে যায়’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ জনগনের কাছে যে অঙ্গীকার করেছিল, সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে সে প্রতিশ্রুতি পূরণ করবে।’
এসময় জামায়াত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধী হিসেবে বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্য প্রমাণ আছে। কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আমরা জামায়াতকে নিষিদ্ধ করতে পারি না।’
মার্কিন ভিসা নীতির কারণে বাংলাদেশ অপমানিত হয়েছে বলে মন্তকব্য করে তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে প্রয়োগ করলে আপত্তি নেই। কিন্তু শুধু একটা দলের জন্য ব্যবহার করলে আপত্তি আছে।’
বাংলাদেশ থেকে আরো পড়ুন