https://www.prothomalony.com/
5183
bangladesh
প্রকাশ: ১০ জুন ২০২৩ ০০:৫৬
৮ জুন শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ক্ষমতাসীনদের দুর্নীতি, শ্রমিক নির্যাতন বন্ধ ও সরকারের পদত্যাগের দাবিতে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ১৪-১৮ সালে জনগণ ভোট দিতে পারেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নির্বাচন নির্বাচন খেলা শুরু করেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে, কোনো নির্বাচন হবে না। হতে দেয়া হবে না। তিনি বলেন, সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিতে হবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন