https://www.prothomalony.com/
5135
north-america
৩ জুন শনিবার রাত ১টা ৩০ মিনিটে জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি জন উদ্দিন আলাবামায় হ্রদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাতে হঠাৎ তাঁর বুকে ব্যাথা শুরু হলে তাঁর স্ত্রী সুফিয়া হান্নান নিকটবর্তী হাসপাতাল নিয়ে যান, তখন কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তাঁর দেশের বাড়ী সিলেটের বিয়ানীবাজারে। জন উদ্দিন গ্রীষ্মকালীন সময়ে আলাবামা রাজ্যের ডেমোপ্লাস শহরে একটি হোটেলে কাজ করতেন, কাজের জন্যই এ শহরে থাকতেন। তাঁর ১২ বছরের একটি ছেলে রয়েছে। জন উদ্দিনের মৃত্যু সংবাদ পেয়ে বড়ভাই জালাল উদ্দিন মিশিগান থেকে টেক্সাসে পৌঁছেছেন, পরিবারের সাথে কথা বলে লাশ কোথায় দাফন করা হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান। জন উদ্দিনের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও সংগঠনের কার্যকরী কমিটি কর্তৃক বহিষ্কৃত সাধারণ সম্পাদক মইনুল ইসলামও এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন