https://www.prothomalony.com/

5082

opinion

অভিমত

মেয়রের কমিউনিটি অপ-এড: আসুন বাইরে যাই

প্রকাশ: ০১ জুন ২০২৩ ১৩:৪০

ফুল ফুটছে, আবহাওয়া উষ্ণ হয়ে উঠছে এবং নিউ ইয়র্ক সিটিতে এখন গ্রীষ্মের আবহাওয়া। বাইরে বেরোনোর জন্য, দৌড়ানো বা হাঁটার জন্য বা শুধু সতেজ বাতাসে শ্বাস নেওয়ার জন্য এটি একটি দুর্দান্ত সময়। গ্রীষ্মের অর্থ হল মেয়র হিসাবে আমি আমার প্রিয় অনেক কাজ করতে পারি। সিটি বাইকে চড়ে নিউ ইয়র্কবাসীদের সাথে আমিও বাইরের জীবন উপভোগ করতে পারি।
    গ্রীষ্মের চমৎকার আবহাওয়ায় নাগরিকদের বাইরের জীবনকে উপভোগ করার জন্য এভাবেই মেয়র এরিক অ্যাডামস আহ্বান জানিয়েছেন। ২৬ মে শুক্রবার প্রকাশিত চলতি সপ্তাহের অপ এড কলামে মেয়র অ্যাডামস এ আহ্বান জানিয়েছেন।  
 মেয়র বলেছেন, চলতি বছরে আশেপাশ এবং পাঁচটি বরো জুড়ে নাগরিক অভিজ্ঞতার উন্নতি করা হয়েছে। শুধুমাত্র এই গ্রীষ্মেই ৭২টি পার্কের উন্নতি করা হয়েছে। সংস্কার করা খেলার মাঠ থেকে নতুন স্কেটপার্ক সহ সবার জন্য পরিছন্ন জায়গা উন্মুক্ত করা হয়েছে। তিনি বলেন, ২৪০ জন নতুন সিটি কর্মচারী রাখা হয়েছে, যারা পার্কগুলি পরিষ্কার করবে, গ্রাফিতি অপসারণ করবে এবং সবচেয়ে জনপ্রিয় পার্কগুলির সর্বোচ্চ ব্যবহারের সময়গুলিতে আবর্জনা সরাতে সাহায্য করবে৷
মেয়র অ্যাডামস বলেছেন, এর মানে আর উপচে পড়া আবর্জনার ক্যান নেই এবং ইঁদুরও থাকবে না। মেয়র নিজেও ইঁদুরকে গৃণা করেন উল্লেখ করে বলেছেন আপনারাও ইঁদুর ঘৃণা করেন এবং এই গ্রীষ্মে ইঁদুর তাড়িয়েই  নিউ ইয়র্কবাসীকে সিটির পার্কে স্বাগত জানানো হচ্ছে।  
মেয়র এরিক অ্যাডামস তাঁর অপ- এড কলামে বলেছেন, প্যারেন্টস এবং পরিবারের জন্য পাঁচটি বরোর পার্কগুলিতে ৩০০ টিরও বেশি মুভি আন্ডার দ্য স্টার স্ক্রিনিং হোস্ট করা হচ্ছে৷ পপকর্নটি হাতে নিয়ে পরিবার এবং বন্ধুদের সাথে ক্লাসিক চলচ্চিত্র এবং বড় পর্দার জনপ্রিয় চলচ্চিত্রগুলি উপভোগ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সবই বিনামূল্যে উপভোগ করা যাবে বলে মেয়র জানিয়েছেন।
 পার্ক এবং খেলার মাঠে আরও কর্মকাণ্ডে বিনিয়োগ করা হয়েছে বলে মেয়র বলেছেন। এর মধ্যে রয়েছে কিডস ইন মোশন, যা নিউ ইয়র্ক সিটির শিশুদের শরীর ঠিক রাখতে এবং আনন্দ দিতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কে শিশুদের শেখার জন্য বিনামূল্যে ক্লাসও থাকবে। কাছাকাছি একটি পার্কে প্রোগ্রামিং সম্পর্কে আরও জানতে https://www.nycgovparks.org ওয়েবসাইট ভিজিট করার জন্য মেয়র নিউইয়র্কবাসীকে আহ্বান জানিয়েছেন।
যারা ইনডোর অ্যাক্টিভিটি পছন্দ করেন তাদের সুবিধার্থে নয়টি বিনোদন কেন্দ্র খোলা রাখার সময় সম্প্রসারিত করা হয়েছে। এর মানে হল রাতে এবং সপ্তাহান্তেও বিনোদন কেন্দ্রগুলিতে খেলাধুলা, সাঁতার কাটা, নাচ এবং ব্যায়াম করার জন্য নিউ ইয়র্কবাসীদে সুযোগ বর্ধিত করা হয়েছে বলে মেয়র জানিয়েছেন। ওপেন স্ট্রিট প্রোগ্রামের অংশ হিসাবে সিটি জুড়ে রাস্তাগুলিও খুলে দেয়া হচ্ছে। বন্ধু এবং প্রতিবেশীদের সাথে খাবার, গেমস, সঙ্গীত এবং আরও অনেক কিছু উপভোগ করতে দরজার বাইরে পা রাখার আহ্বান জানিয়েছেন মেয়র।  
মেয়র অ্যাডামস জানিয়েছেন, চলতি গ্রীষ্মে ওপেন স্ট্রিট সিটি জুড়ে ১৬০টি স্থানে প্রসারিত হচ্ছে। এছাড়াও  ২০২২ সালে ৪ লাখ বর্গফুটের স্থায়ী নতুন পথচারী চলাচলের স্থান যোগ করা হয়েছে, যার মধ্যে ছয়টি নতুন পথচারী প্লাজা রয়েছে বলে তিনি জানান। উন্মুক্ত সড়কের স্থান সবার জন্য এবং খোলা রাস্তা এবং নতুন পথচারী স্থানগুলির সাথে নাগরিকদের আশেপাশের এলাকা উপভোগ করা কখনও নিরাপদ বা সহজ ছিল না বলে মেয়র অ্যাডামস উল্লেখ করেন।
মেয়র এরিক অ্যাডামস বলেছেন, নিউ ইয়র্ক সিটির দেয়া সমস্ত সুবিধা নেওয়ার এটাই সময়। লাইভ কনসার্ট থেকে শুরু করে ফুড ফেস্টিভ্যাল, আউটডোর মার্কেট এবং ব্রডওয়ে পারফরম্যান্স, প্রত্যেকের জন্যই কিছু না কিছু আছে এবারের গ্রীষ্মের নিউইয়র্কে। ইভেন্টগুলি খুঁজতে https://www.nycgo.com/things-to-do লিঙ্কে ক্লিক করে দেখার আহ্বান জানিয়েছেন মেয়র। মেয়র এরিক অ্যাডামস বলেছেন, আমি এসব গ্রীষ্মের ইভেন্টগুলোতে আপনাদের দেখার জন্য উন্মুখ হয়ে আছি। 

অভিমত থেকে আরো পড়ুন