https://www.prothomalony.com/

18444

new-york

নিউইয়র্ক

অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি আমেরিকান স্কুল সেফটির নতুন কমিটি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ০৩:১৬

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) অধীনে কর্মরত বাংলাদেশি স্কুল সেফটি অফিসারদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি আমেরিকান স্কুল সেফটি’র (আবাস) নতুন কার্যকরী কমিটি (২০২৭-২৮) ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছরের জন্য সংগঠনটি পরিচালনার দায়িত্ব পেয়েছে এই কমিটি।

নবগঠিত কমিটিতে শরীফ খান (স্ট্যাটেন আইল্যান্ড) সভাপতি এবং জুবায়ের আহমেদ (কুইন্স সাউথ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন—সহসভাপতি দীপা দাস তিন্নি (কুইন্স নর্থ), কোষাধ্যক্ষ আবুল হোসেন (কুইন্স নর্থ), সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (কুইন্স নর্থ), সাংগঠনিক সম্পাদক ইশিতা দাস (কুইন্স নর্থ), সাংস্কৃতিক সম্পাদক তমা চক্রবর্তী (কুইন্স সাউথ) এবং ক্রীড়া সম্পাদক জুবায়ের বিন আবু মোল্লা (ব্রঙ্কস নর্থ)।

এ ছাড়া কার্যকরী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সেলিম চৌধুরী (ব্রঙ্কস নর্থ), সারওয়ার চৌধুরী (ব্রঙ্কস সাউথ), অসীম সরকার (ব্রুকলিন সাউথ), অমিত দে (সেন্ট্রাল) এবং মুহিতুর রহমান (ম্যানহাটন সাউথ)।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, নির্ধারিত দুই বছর মেয়াদে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সার্বিক কার্যক্রম পরিচালনা ও পেশাগত সহায়তা জোরদার করা হবে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন