https://www.prothomalony.com/

18212

new-york

নিউইয়র্ক

বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩২

নিউইয়র্কে বসেছে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের মিলনমেলা। যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীদের অংশগ্রহণে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের বরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬।

সকাল সাড়ে ৯টায় ১৯৯ চেম্বার্স স্ট্রিটের বিএমসিসিতে শুরু হওয়া এ আয়োজনে যুক্তরাষ্ট্রের স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী, বাংলাদেশি উদ্যোক্তা এবং ভারত, চীন, নেপাল ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ড. জিয়াউদ্দিন আহমেদ, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জ্যাফে এবং যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের প্রশাসক কেলি লফলার।

কেলি লফলার তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের ভূমিকার কথা তুলে ধরেন। ব্যবসা সম্প্রসারণ, নতুন সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাদের সহায়তার গুরুত্বের ওপরও তিনি জোর দেন।

ড. জিয়াউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-

নিউইয়র্ক থেকে আরো পড়ুন