https://www.prothomalony.com/

18124

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: উৎসবমুখর পরিবেশে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন জমা

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২১


বাংলাদেশ সোসাইটির নির্বাচন ঘিরে নিউইয়র্কে জমে উঠেছে প্রচার-প্রচারণা। আগামী ২৫ অক্টোবরের নির্বাচন সামনে রেখে গত রোববার (৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই প্রধান প্যানেলের প্রার্থীসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। এ উপলক্ষে উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে আতাউর রহমান সেলিম–মোহাম্মদ আলী পরিষদ এবং আজমল হোসেন কুনু–ফিরোজ আহমেদ পরিষদের প্রার্থীরা মনোনয়ন জমা দেন। তাদের সঙ্গে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত থাকায় কুইন্স প্যালেসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সেলিম–আলী পরিষদে সভাপতি পদে আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে কুনু–ফিরোজ পরিষদে সভাপতি পদে আজমল হোসেন কুনু এবং সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহমেদ প্রার্থী হয়েছেন। দুই প্যানেলের বাইরে সাধারণ সম্পাদক পদে রাব্বী সৈয়দ এবং সাংস্কৃতিক সম্পাদক পদে শক্তিদাশ গুপ্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। ফলে এবারের নির্বাচনে প্যানেলভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও আলোচনায় এসেছেন।

মনোনয়নপত্র জমাদানের অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের এবং নির্বাচন কমিশনার বদরুল হক খান, শামসুদ্দিন আজাদ,রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের বলেন, আপনাদের সঙ্গে নিয়ে আমরা নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছি। এই নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এত বড় দায়িত্ব পালন করা সম্ভব নয়।

তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো পক্ষের সঙ্গে কোনো সময় বা কোনো প্রান্তে হস্তক্ষেপ করবে না। আপনাদের সামনে সাক্ষী রেখে আমরা যে গুরুদায়িত্ব পেয়েছি, তা সুন্দর ও সুষ্ঠুভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।

দূর-দূরান্ত থেকে এসে মনোনয়ন জমাদান কার্যক্রমে অংশ নেওয়ার জন্য প্রার্থী ও সদস্যদের ধন্যবাদ জানিয়ে আবু নাসের বলেন, আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ, আমরা সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করতে পারব। এ জন্য তিনি সবার সহযোগিতা, সামর্থ্য ও সমর্থন কামনা করেন।

সেলিম–আলী পরিষদ প্রার্থী: সভাপতি আতাউর রহমান সেলিম; সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান; সহ-সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান; সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী; সহকারী সাধারণ সম্পাদক হারুন অর রশিদ; কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশাদ হায়দার; সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জেড. এইচ. খান; সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা অনিক রাজ; জনসংযোগ ও প্রচার সম্পাদক রেজু মোহাম্মদ; সমাজ কল্যাণ সম্পাদক মনসুর আহাম্মদ; সাহিত্য সম্পাদিকা রুমানা আহমেদ; ক্রীড়া ও বিনোদন সম্পাদক হাসান খান; স্কুল ও শিক্ষা সম্পাদক এএসএম মাইন উদ্দিন; মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা শাহানাজ হোসেন; যুব ও আইটি সম্পাদক জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী। নির্বাহী সদস্য সারওয়ার খান, মো. উজ্জ্বল বিপুল, শামীম আহমেদ, কাজী রবিউজ্জামান, মোহাম্মদ এ. মান্নান ও মো. আবদুল মালেক খান।

কুনু–ফিরোজ পরিষদ প্রার্থী: সভাপতি আজমল হোসেন কুনু; সিনিয়র সহ-সভাপতি দুলাল বেহেদু; সহ-সভাপতি আবুল কালাম ভূঁইয়া; সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ; সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশেদ হোসেন; কোষাধ্যক্ষ মাফিজুল ইসলাম ভূঁইয়া; সাংগঠনিক সম্পাদক মো. জামিল আনসারী; সাংস্কৃতিক সম্পাদক আহমেদ আর চৌধুরী; জনসংযোগ ও প্রচার সম্পাদক সৈয়দ গাউসুল হোসেন; সমাজ কল্যাণ সম্পাদক কোয়েস আহমেদ; সাহিত্য সম্পাদক মোহাম্মদ এ. আখতার; ক্রীড়া ও বিনোদন সম্পাদক মোরশেদ আলম; স্কুল ও শিক্ষা সম্পাদক মো. মাইন উদ্দিন; মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা বেগম এম. চৌধুরী; যুব ও আইটি সম্পাদক কাজী আর. হাসান। নির্বাহী সদস্য সিরাজদুল্লাহ হক, মো. এ. সিদ্দিকী, মো. আবদুল বাসির, মাশুদুল হক সানু, মোহাম্মদ কাউসার আলম ও মো. এম. ইসলাম

নিউইয়র্ক থেকে আরো পড়ুন