https://www.prothomalony.com/

18110

north-america

উত্তর আমেরিকা

৪০তম ফোবানা সম্মেলনে সেরা ড্রামারের পদক ও সম্মাননা পেলেন মো: শাহাদাত ওসমান মিথুন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৯

উত্তর আমেরিকায় প্রবাসী বাঙালিদের মিলনমেলা ৪০তম ফোবানা সম্মেলন ২০২৬-এর মঞ্চে সুর ও তালের অসাধারণ পরিবেশনা উপহার দিয়ে দর্শক মাতালেন প্রতিভাবান ড্রামার মো: শাহাদাত ওসমান মিথুন। নিউইয়র্কের ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে ৩ দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনের সমাপনী দিন, ৬ সেপ্টেম্বর, বাদ্যযন্ত্রের অনন্য নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ তার হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ 'বেস্ট ড্রামার' অ্যাওয়ার্ড, পদক ও প্রশংসাপত্র।

সমাপনী সন্ধ্যায় তার ড্রামস্টিকের গতি, ছন্দের নিখুঁত টাইমিং এবং প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত হাজারো দর্শক ও বিচারকমণ্ডলীকে মুগ্ধ করে। সুরের সঙ্গে ড্রামের আধুনিক ফিউশন রিদম পরিবেশন করে তিনি পুরো মিলনায়তনে আলোড়ন তোলেন।

অনুষ্ঠানে ফোবানা কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, নির্বাহী সচিব দেওয়ান মনিরুজ্জামান, হোস্ট কমিটির কনভেনর নুরুল আমিন বাবু, সদস্য সচিব মনজুর কাদের এবং প্রধান পৃষ্ঠপোষক শফিকুল আলম মঞ্চে উপস্থিত থেকে বিজয়ী মো: শাহাদাত ওসমান মিথুন-এর হাতে এই সম্মাননা স্মারক, পদক ও ফোবানার অফিশিয়াল সার্টিফিকেট তুলে দেন।

প্রবাসী নেতৃবৃন্দ জানান, নতুন প্রজন্মের শিল্পীদের এমন অসাধারণ বাদ্যশৈলী প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির সঙ্গীতচর্চাকে আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় করে তুলছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন