https://www.prothomalony.com/

18057

new-york

নিউইয়র্ক

মানুষের জন্য নিবেদিতপ্রাণ ইঞ্জিনিয়ার মাহফুজুল হকের জন্য দোয়া কামনা

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৮

নিউইয়র্কের কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবী ইঞ্জিনিয়ার মাহফুজুল হকের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে হাসপাতাল থেকে বাসায় ফিরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন তিনি।

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ওপেন হার্ট সার্জারির খবর ছড়িয়ে পড়লে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ দেখা দেয়। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতার জন্য দোয়া করেন।

ইঞ্জিনিয়ার মাহফুজুল হক দীর্ঘদিন ধরে কমিউনিটির বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। কুইন্স সোশ্যাল এডাল্ট ডে কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অসহায় ও আর্থিকভাবে সংকটে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক আয়োজনে সহযোগিতার পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী অনেককে আর্থিক সহায়তাও করেছেন।

তার ভাতিজা সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় চাচার জন্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও কমিউনিটির সবার কাছে দোয়া কামনা করেছেন।

এদিকে ইঞ্জিনিয়ার মাহফুজুল হকের সুস্থতার জন্য নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও দোয়া জানিয়েছেন। তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও মানুষের পাশে ফিরতে পারেন—এটাই সবার প্রত্যাশা।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন