https://www.prothomalony.com/

18023

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ ১৩:২২

নিউইয়র্কে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কমলগঞ্জ সোসাইটি ইউএসএ, ইনক.-এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা। রোববার (২৩ আগস্ট) ব্রংকসের দৃষ্টিনন্দন পেলহাম বে পার্কে দিনব্যাপী এ আয়োজনে নিউইয়র্কসহ আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসী কমলগঞ্জবাসী পরিবার-পরিজন নিয়ে অংশ নেন।

এদিন কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে প্রকৃতির মাঝে প্রবাসীদের আনন্দ-উচ্ছ্বাস পার্কটিকে আরও প্রাণবন্ত করে তুলে। দিনব্যাপী এই আয়োজনে ছোট-বড় সবার জন্যই ছিল বিনোদনের নানা ব্যবস্থা। ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা, নারীদের জনপ্রিয় বালিশ খেলা, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা এবং বড়দের প্রাণবন্ত ভলিবল খেলা উপস্থিত সবাইকে দারুণভাবে আনন্দিত করে।

অনুষ্ঠানে গ্র্যান্ড স্পন্সর ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘গ্রী মেকানিক্যাল ইয়ংকার্স’-এর স্বত্বাধিকারী তোফায়েল চৌধুরী। তিনি বলেন,  কর্মব্যস্ত প্রবাসজীবনে এমন আয়োজন আমাদের সবাইকে একত্রিত হওয়ার সুযোগ করে দেয়। কমলগঞ্জ সোসাইটির এই সুন্দর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ভবিষ্যতেও আমরা সবাই মিলে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে কমলগঞ্জের মানুষের পাশে থাকার চেষ্টা করব।

বনভোজনে পৃষ্ঠপোষকতায় ছিলেন ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিলের প্রেসিডেন্ট ও সিইও শাকিল আবু নুমান, এক্সিট রিয়েলটি প্রিমিয়ারের রিয়েলটর আহমেদ হাসান, মেডোব্রুক ফাইন্যান্সিয়াল মর্টগেজ ব্যাংকের মর্টগেজ লেন্ডার আজাদুল ইসলাম, ডিএমটি গ্লোবাল ইনক., কেআইএম অ্যান্ড অ্যাসোসিয়েটস পিসির পক্ষে অ্যাডভোকেট রেদ্বানা রাজ্জাক সেতু এবং স্পাইস আপ রেস্তোরাঁ।

সংগঠনের সভাপতি এম রহমান ফরিদ এবং সাধারণ সম্পাদক সাদেক সরওয়ার চৌধুরীর যৌথ নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাদ আলী, আব্দুর রশীদ চৌধুরী, মহানন্দ দেবনাথ, কামরুল হাসান বলবন্ত ও কামরুন্নাহার ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টিবোর্ড সদস্য অধ্যাপক নরেন্দ্র বিকাশ দত্ত, মিয়া মোহাম্মদ আফজাল, আব্দুল শাহিদ হামজা ও মোহাম্মদ মহসিন সেলিম।


এ ছাড়া উপস্থিত ছিলেন, কার্যকরী পরিষদের সহ-সভাপতি তুহিন খান, সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান বুলবুল, কোষাধ্যক্ষ রিটন সরকার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসান তপু, সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর চৌধুরী সায়মন, দপ্তর সম্পাদক কাজী মুমিনুর রশীদ, প্রচার সম্পাদক বেলাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা হাসান মায়ূ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুরজিৎ কিশোর দাস চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন, কার্যকরী সদস্য মাহবুব আলম (রহিমপুর ইউনিয়ন), মাহবুবুর রহমান (পতন উষার ইউনিয়ন), মিটু মিঞা (মুন্সিবাজার ইউনিয়ন), সৈয়দ আলমগীর হোসেন (শমশেরনগর ইউনিয়ন), সৈয়দ সাইফুর (কমলগঞ্জ সদর ইউনিয়ন), রুমন চৌধুরী (কমলগঞ্জ পৌরসভা), মহসিন আহমেদ (আলীনগর ইউনিয়ন), ইন্দ্রজিৎ সিংহ (আদমপুর ইউনিয়ন), সত্যজিৎ সিংহ (মাধবপুর ইউনিয়ন) এবং শাহিনা রহমান (ইসলামপুর ইউনিয়ন)।

আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র। এ সময় বিজয়ীদের মধ্যে নগদ অর্থের পাশাপাশি ল্যাপটপ, ফ্রিজ, টিভি, আইপ্যাড, অ্যাপল ওয়াচসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। প্রবাসে নিজেদের শিকড় ও ঐতিহ্য ধরে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদারের প্রত্যয় নিয়ে আনন্দঘন পরিবেশে বনভোজন ও মিলনমেলার সমাপ্তি ঘটে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন