https://www.prothomalony.com/

18019

north-america

উত্তর আমেরিকা

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র ২১ সদস্যের কমিটি ঘোষণা

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ ১৩:১৮

‘বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র ১২১ সদস্যের কমিটির প্রথম ধাপে ২১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি নিউইয়র্কের ওজনপার্কের লিবার্টি অ্যাভিনিউতে এক ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান উপদেষ্টা জাকের এইচ চৌধুরী নতুন কমিটির ২১ সদস্যের নাম ঘোষণা করেন। কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মোতাহার হোসেন ও সালে আহম্মদ মানিক। সভাপতি হিসেবে নাছিম আহম্মেদ, সিনিয়র সহসভাপতি শামীম মাহমুদ, সহসভাপতি মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে আল মামুন সবুজের নাম ঘোষণা করা হয়।

কমিটিতে সহসাধারণ সম্পাদক হিসেবে হারুন আর রশিদ, মশিউর রুবেল, আব্দুল করিম ও মাফুজুর রহমান দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে ফরহাদ মৃধা এবং সহসাংগঠনিক সম্পাদক হিসেবে নুজরুল ইসলাম খান দায়িত্ব পেয়েছেন। প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন সাদ্দাম হোসেন।

সভায় বক্তারা বৃহত্তর নোয়াখালীর প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পর্যায়ক্রমে ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের আসন্ন নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ উপস্থিত সবার কাছে দোয়া ও ভোট কামনা করেন। তিনি নির্বাচনে তাকে সমর্থন করার জন্য প্রবাসী নোয়াখালীবাসীর প্রতি আহ্বান জানান।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন