https://www.prothomalony.com/

18013

bangladesh

বাংলাদেশ

৪০০ কোটি টাকার বাংলাদেশ ফান্ড অব ফান্ডসের কার্যক্রম শুরু

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ ০৪:৪৭

দেশের স্টার্টআপ খাতে স্থানীয়, আন্তর্জাতিক ও উন্নয়ন সহযোগীদের বিনিয়োগ বাড়াতে ৪০০ কোটি টাকার ‘বাংলাদেশ ফান্ড অব ফান্ডস’-এর কার্যক্রম শুরু হয়েছে। সরকারের উদ্যোগে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এ তহবিল পরিচালনা করছে।

ঢাকার আইসিটি বিভাগে আয়োজিত অনুষ্ঠানে রিকোয়েস্ট ফর এক্সপ্রেশন অব ইন্টারেস্ট আহ্বানের মাধ্যমে তহবিলটির কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. মামুনুর রশীদ ভূঁইয়া।

তহবিলটি সরাসরি পৃথক স্টার্টআপে বিনিয়োগের পরিবর্তে নির্বাচিত পেশাদার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ম্যানেজারদের মাধ্যমে অর্থ বিনিয়োগ করবে। এর ফলে সরকারি পুঁজির পাশাপাশি বেসরকারি, প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, গত এক দশকে বাংলাদেশের স্টার্টআপগুলো প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পেলেও স্থানীয় বিনিয়োগকারীদের অংশ ছিল মাত্র প্রায় ৭ শতাংশ। নতুন তহবিলের লক্ষ্য হলো এই ব্যবধান কমিয়ে স্টার্টআপগুলোর প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানো।

বাংলাদেশ থেকে আরো পড়ুন