https://www.prothomalony.com/
17838
north-america
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশন (নাভা) তাদের ১৯তম বার্ষিক ডিনার, ড্যান্স ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশিদের নেতৃত্বাধীন এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন কমিউনিটির কল্যাণে নিবেদিতদের ‘স্বীকৃতি সনদ’ প্রদান করা হয়। এসময় কংগ্রেসম্যান, সিনেটর, এসেম্বলীম্যান ও আমন্ত্রিত অতিথিরা নবাগত আমেরিকানদের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা জ্ঞাপনকারিদের মধ্যে ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস, স্টেট সিনেটর জন সি. ল্যু, স্টেট অ্যাসেম্বলিম্যান এডওয়ার্ড ব্রনস্টেইন, ডেভিড ওয়েপ্রিন, মিশেল সি. সোলেজ এবং স্টিভেন রাগা এবং কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ নাভা’র নতুন বোর্ডকে শপথবাক্য পাঠ করান। নাভা’র গঠনতন্ত্র এবং নিউইয়র্ক স্টেটের চার্টার অনুযায়ী শপথ গ্রহণকারি কর্মকর্তারা হলেন প্রেসিডেন্ট দীপা নাথ, এক্সিকিউটিভ ডিরেক্টর তাইবা আহমদ, ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান, দিলরাজ বাচ্চু ও বরিন্দর সিং, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর-ক্যাসি সিনেমা, লিগ্যাল কাউন্সেল-নরেশ গেহি, .মিডিয়া ও প্রেস-ভেরোনিকা স্পেন্সার, পলিটিক্যাল ডিরেক্টর-গ্যারিএল. ইয়াং, কম্পট্রোলার-সুবল দেবনাথ, ইভেন্ট সেক্রেটারি-লিন্ডারাম পারতাব, কমিউনিটি অর্গানাইজিং ডিরেক্টর-রিচার্ডলিন, মেম্বারশিপ সেক্রেটারি-নীল ত্রিবেদী, ইয়ুথ অর্গানাইজার-রশ্মিকা চক্রবর্তী এবং সুচনা দে, চেয়ারম্যান অব দ্য বোর্ড-ড. হরিশুক্লা, বোর্ড অব ডিরেক্টরস-দিলীপ নাথ, রোকেয়া গ্রান্ট, চাকমোহন, জিনি পারসাদ, লারা গ্রেগরি, সাইফুল্লাহ ভূঁইয়া, শ্যামকারকি, অমর দয়াল, নবরাজ কে.সি., এবং শেইমি জ্যাকব।
.jpeg)

নাভার প্রতিষ্ঠাতা ও কুইন্স কাউন্টি ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ বলেন, নাভা’র মিশন হলো একেকটি ভোটের মাধ্যমে পরিবর্তন আনা। নিউ আমেরিকানদের প্রতিনিধিত্বের পথে এগিয়ে যেতে সহায়তা করার মাধ্যমে নাভা অভিবাসী কমিউনিটিগুলোর জন্য সিদ্ধান্ত গ্রহণের টেবিলে অর্থপূর্ণ স্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন