https://www.prothomalony.com/

17689

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনকের বার্ষিক বনভোজন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ ০২:২১

নিউইয়র্কে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনকের বার্ষিক বনভোজন উৎসবমুখর পরিবেশ ও জমাজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়। গত ৫ জুলাই (রোববার) হ্যাক শেয়ার স্টেট পার্কে আয়োজিত এ বনভোজনে চাঁদপুরবাসিসহ অন্যান্য জেলার লোকজনও অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বনভোজনের শুরুতে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত এর মাধ্যমে শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ডঃ এনামুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি ও বনভোজন কমিটির আহ্বায়ক মু. ফখরুল ইসলাম মাছুম। বনভোজনে আগত সুধীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল, বনভোজন কমিটির সদস্য সচিব ফরহাদ প্রদান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক ইনকের সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু,  ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের সভাপতি দুলাল বেহেদু।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনে এ ধরনের আয়োজন শুধু বিনোদনের সুযোগই সৃষ্টি করে না, বরং নতুন প্রজন্মের কাছে নিজ জেলা ও সংস্কৃতিকে পরিচিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি প্রবাসী চাঁদপুরবাসীর পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক।

আয়োজকরা জানান, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রবাসে সামাজিক সম্প্রীতি, মানবিক কর্মকাণ্ড এবং চাঁদপুরবাসীর ঐক্য সুদৃঢ় করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। প্রতিবছরের বনভোজন সেই ধারাবাহিকতার অন্যতম বড় আয়োজন।

পরিশেষে সভাপতি মোঃ মাহবুবুর রহমান অনুষ্ঠান সফল করতে সংগঠনের কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও প্রবাসী চাঁদপুরবাসীকে নিয়ে আরও বৃহত্তর পরিসরে এমন মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন