https://www.prothomalony.com/

17679

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ঊনবাঙালের আয়োজনে রেজা কামালের একক সংগীত সন্ধ্যা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ ০২:২৯

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা’ স্লোগানকে সামনে রেখে কাজ করা সংগঠন ‘ঊনবাঙাল’ এর উদ্যোগে শিল্পী রেজা কামালের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) নিউইয়র্কের একটি মিলনায়তনে এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

সংগঠনটির নিজস্ব শিল্পী রেজা কামাল গত অর্ধশতাব্দী ধরে সংগীতচর্চার সঙ্গে যুক্ত আছেন। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে তার গাওয়া প্রায় আড়াই শ গান রয়েছে।

অনুষ্ঠানে শিল্পী রেজা কামাল একটানা প্রায় দুই ঘণ্টা গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে তার পরিবেশনা শুরু করেন। এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান এবং বেশ কিছু ধ্রুপদী গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ অংশে তিনি শ্রোতাদের অনুরোধে আধুনিক, লোকসংগীত (ফোক) ও সুফী ধারার জনপ্রিয় কিছু গান গেয়ে শোনান।

অনুষ্ঠান শেষে শিল্পী রেজা কামালকে ঊনবাঙালের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। শিল্পীর হাতে এই সম্মাননা ও উপহার তুলে দেন বিশিষ্ট কবি কাজী জহিরুল ইসলাম, ঊনবাঙালের সভাপতি মুক্তি জহির এবং সংগঠনের সংগীত বিভাগের পরিচালক মিতা হোসেন।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন