https://www.prothomalony.com/
17642
north-america
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ ০৯:১৩
ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের বর্ণাঢ্য সঙ্গীতজীবনকে স্মরণ করে আগামী শনিবার, ১১ জুলাই, নিউজার্সির ফ্র্যাঙ্কলিন পার্কের সিক্স মাইল রান চার্চে অনুষ্ঠিত হবে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। ভারতীয় ও বাংলাদেশি শিল্পীদের যৌথ পরিবেশনায় আয়োজিত এই সঙ্গীত সন্ধ্যায় পরিবেশিত হবে আশা ভোঁসলের কালজয়ী ও জনপ্রিয় গানগুলো।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আশা ভোঁসলের বহুমাত্রিক সঙ্গীতজীবন, বাংলা, হিন্দি ও আঞ্চলিক ভাষার অগণিত জনপ্রিয় গান এবং ভারতীয় উপমহাদেশের সঙ্গীতে তাঁর অসামান্য অবদানকে সম্মান জানাতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সঙ্গীতপ্রেমীদের জন্য এটি হবে স্মৃতিময় ও হৃদয়ছোঁয়া এক সন্ধ্যা, যেখানে তাঁর গাওয়া অমর গানগুলো নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে নতুনভাবে উপস্থাপিত হবে।
অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের আগেভাগেই আসন সংরক্ষণের জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা। ডিনারসহ টিকিটের মূল্য রাখা হয়েছে ৪০ ডলার এবং ৮০ ডলার।
টিকিটের মূল্য Zelle-এর মাধ্যমে মো. লতিফ-এর নম্বর ২১০-৪২১-৬৩৯৯-এ পাঠানো যাবে।
অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে শামসুল হক-এর সঙ্গে (৭৩২) ৪০৬-২০৫৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
আয়োজকদের প্রত্যাশা, সঙ্গীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আশা ভোঁসলের প্রতি এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর অমলিন সুরের উত্তরাধিকারকে নতুন প্রজন্মের কাছে আরও একবার তুলে ধরবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন