https://www.prothomalony.com/
17628
new-york
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত ৩ জুলাই উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
কমিউনিটি ব্যক্তিত্ব ফখরুল ইসলাম দেলোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। এছাড়া উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যূলেটের কনসাল জেনারেল এম মোজাম্মেল হক, গোল্ডেন এইজ হোমকেয়ারের সিইও ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ, ঠিকানার সম্পাদকীয় বোর্ডের সভাপতি এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ, নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানে এনটিভির উত্তর আমেরিকা ব্যুরো প্রধান ফরিদ আলম অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। বক্তারা প্রবাসী বাংলাদেশিদের কাছে নির্ভরযোগ্য সংবাদ ও সংস্কৃতি তুলে ধরতে এনটিভির ভূমিকার প্রশংসা করেন।
তারা বলেন, প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে এনটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, সাফল্য ও বিভিন্ন সমস্যা দেশের মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি বাংলা ভাষাভাষীদের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন হিসেবেও কাজ করছে গণমাধ্যমটি। তারা ভবিষ্যতেও এনটিভি একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ ও অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন