https://www.prothomalony.com/

17611

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে  জর্জিয়ায় গাজী ফাউন্ডেশনের বিশেষ বারবিকিউ পার্টি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ ০৮:১৭

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জর্জিয়া অঙ্গরাজ্যে গাজী ফাউন্ডেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিশেষ বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) স্থানীয় লাকি সোলস পার্কে অনুষ্ঠিত এ আয়োজনে জর্জিয়া প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। দিনব্যাপী আয়োজনে ছিল  মৌসুমি ফল মূল ও চিকেন বারবিকিউ।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশি সংস্কৃতি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

আয়োজকরা বলেন, এ ধরনের সামাজিক অনুষ্ঠান প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অংশগ্রহণকারীরা বলেন, ব্যস্ত প্রবাসজীবনে এমন মিলনমেলা পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মের মধ্যে সামাজিক বন্ধন গড়ে তুলতে সহায়ক হয়। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে গাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম গাজী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন