https://www.prothomalony.com/

17610

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে বিএনপি মহাসচিব সালাহউদ্দিন আহমেদের আচরণে ক্ষুব্ধ প্রবাসী নেতাকর্মীরা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ ০৮:০৬

জাতিসংঘের কপস সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির একাংশের নেতাকর্মীরা। 

অভিযোগ রয়েছে, বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত দলীয় নেতাকর্মীরা ছবি তুলতে এগিয়ে গেলে তিনি বিরক্তি প্রকাশ করেন এবং ধমক দিয়ে সরে দাঁড়াতে বলেন। তার এমন আচরণে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও হতাশার সৃষ্টি হয়। 

নেতাকর্মীদের দাবি, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম, প্রতিবাদ কর্মসূচি এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখলেও তাদের সেই অবদানের কোনো মূল্যায়ন করা হয়নি। বরং দলের একজন জ্যেষ্ঠ নেতার কাছ থেকে এমন অবজ্ঞাসূচক আচরণ তাদের মর্মাহত করেছে। 

এ ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে। তাদের অনেকেই মনে করছেন, তৃণমূলের কর্মীদের প্রতি সম্মান ও মূল্যায়নের অভাব দলের সাংগঠনিক সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। 

তবে এ বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বা তার সফরসঙ্গীদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন