https://www.prothomalony.com/
17599
new-york
নিউইয়র্কে সাম্প্রতিক চার দিনের তীব্র তাপপ্রবাহে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহান্তে নিজ নিজ বাড়িতে তাদের মরদেহ পাওয়া যায় এবং মৃত্যুর কারণ ছিল তাপজনিত অসুস্থতা।
নিউইয়র্ক সিটির মেয়রের প্রেস সেক্রেটারি জো কালভেলো এক বিবৃতিতে বলেন, চরম গরম প্রাণঘাতী হতে পারে। প্রতি বছর প্রায় ৫০০ নিউইয়র্কবাসী তাপজনিত কারণে প্রাণ হারান। এ কারণে নগর প্রশাসন শতাধিক কুলিং সেন্টার চালু, সুইমিং পুলের সময়সীমা বাড়ানো এবং বয়স্ক, গৃহহীন ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।
গত বুধবার শুরু হওয়া তাপপ্রবাহ শনিবার পর্যন্ত স্থায়ী ছিল। এ সময় কোথাও কোথাও তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায় এবং অনুভূত তাপমাত্রা ছিল আরও বেশি। রোববার থেকে তাপমাত্রা ৮০ ডিগ্রির ঘরে নেমে আসায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।
এদিকে, প্রতিবেশী নিউ জার্সিতেও তীব্র গরমে অন্তত ২৫ জনের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন