https://www.prothomalony.com/
17522
north-america
সভাপতি গোলাম মোহাম্মদ মুহিত, সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল
প্রকাশ: ২৮ জুন ২০২৬ ০১:০৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা ইনকের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ২০২৬-২০২৭ মেয়াদের এই নতুন কমিটিতে সভাপতি পদে অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত ও সাধারণ সম্পাদক পদে মীর কাদের রাসেল নির্বাচিত হয়েছেন। একটিমাত্র প্যানেল থাকায় কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
(1).jpg)
.jpg)
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলিনে সংগঠনের এই নতুন কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার পারভেজ কাজী নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। নির্বাচন পরিচালনায় তাকে সহযোগিতা করেন অন্য দুই নির্বাচন কমিশনার অধ্যাপক এ কে আখতার হোসেন ও ত্রিদিপ চৌধুরী।
নতুন কার্যকরী কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহসভাপতি অনুপ দাশ, সহসভাপতি ওয়াহিদুজ্জামান বকুল, আবুল কাসেম, সৌরেন দাশ ও মাকসুদা খানম; যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা আকতার, সহ-সাধারণ সম্পাদক মো. মনছুর আহমেদ, অর্থ সম্পাদক শুভাশীষ বড়ুয়া, গণসংযোগ ও সাংগঠনিক সম্পাদক বাবর খাদেমী, সাংস্কৃতিক সম্পাদক এহসান জুয়েল, বার্ষিকী ও প্রকাশনা সম্পাদক কনিকা ধর, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হাসান কিশোর।
কার্যকরী সদস্যরা হলেন— সাইফুল ইসলাম দিদার, হোসনে আরা বেগম, সাইফুল ইসলাম, মোহাম্মদ মাকসুদ আলম, বর্ণালী দেবনাথ, শিমু আক্তার ও জেনেট জুলিয়েট রড্রিগেজ।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিতের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের আগামী মেয়াদের জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— পারভেজ কাজী, মো. রেজাউল করিম সগীর, মুহাম্মদ আবদুল আজিজ নঈমী, সাবিনা শারমিন নিহার, অধ্যাপক এ কে আখতার হোসেন, অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল মওলা, মোহাম্মদ হুমায়ুন কবির, মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, জি এম ফারুক, মোহাম্মদ নিজাম উদ্দিন, ত্রিদিপ চৌধুরী, অ্যাডভোকেট এম এ হামিদ, ইকবাল মাহমুদ, রাজিউল ইসলাম, মোহাম্মদ আমির আজম চৌধুরী, আবুল কাশেম খান নিশো, এম ডি হাশেম চৌধুরী, মুহাম্মদ এয়াকুবউদ্দিন চৌধুরী, কল্লোল দাশগুপ্ত, প্রবাল চৌধুরী, জহিরুল ইসলাম বকু, জি এম মোর্শেদ ও জসীম উদ্দীন আহমেদ।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বিদায়ী সভাপতি সাবিনা শারমিন নিহার ও সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল তাদের বিগত মেয়াদের কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এবং সংগঠনের বর্তমান অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার পারভেজ কাজী, সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল আজিজ নঈমী, নির্বাচন কমিশনার অধ্যাপক এ কে আখতার হোসেন ও ত্রিদিপ চৌধুরী।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে এবং সবার সহযোগিতা ও দোয়া কামনা করে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল, গণসংযোগ ও সাংগঠনিক সম্পাদক বাবর খাদেমী, কার্যকরী সদস্য বর্ণালী দেবনাথ ও জেনেট জুলিয়েট রড্রিগেজ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন