https://www.prothomalony.com/
17509
north-america
প্রকাশ: ২৫ জুন ২০২৬ ০৮:২৬
মিশিগান অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৬১ এ স্টেট রিপ্রেজেনটেটিভ পদে নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মাহবুব খানের কমিউনিটির বিভিন্ন শ্রেণির পেশার মানুষের সাথে মিট এন্ড গ্রীট সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২০ জুন) স্টার্লিং হাইটস এর নিউ ডাউন একাডেমিতে বাংলাদেশ, ইয়েমেনী, পোলিশ ও আমেরিকান কমিউনিটির ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক অঙ্গনের বিভিন্ন শ্রেণির পেশার মানুষের সাথে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৪ আগস্ট অনুষ্টিতব্য প্রাইমারি নির্বাচনে মাহবুব খান তার নির্বাচনী এলাকা স্টার্লিং হাইটস, ইউটিকা, ক্লিনটন টাউনশিপ, এবং মাউন্ট ক্লিমেন্স থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি তার নির্বাচনী পরিকল্পনায় এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ করে স্বাস্থ্য সেবা, শিক্ষা ক্ষেত্রসহ কমিউনিটির বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন।
ভোটারদের উদ্দেশ্যে মাহবুব খান বলেন ৪ আগস্ট ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটপ্রদান তার জয়ের পথ প্রশস্ত করবে এবং তিনি নির্বাচিত হলে কমিউনিটির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। এ জন্য তিনি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন