https://www.prothomalony.com/

17271

north-america

উত্তর আমেরিকা

আটলান্টিক সিটিতে ডেমোক্র্যাট কমিটির আনন্দঘন ক্রুজ ভ্রমণ

প্রকাশ: ০১ জুন ২০২৬ ০২:২০

নিউজ ডেস্ক নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির উদ্যোগে এক আনন্দঘন ক্রুজ ভ্রমণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় সিটির গার্ডেনার্স বেসিন থেকে ক্রুজটি যাত্রা শুরু করে। প্রায় দুই ঘণ্টা নদীপথে ভ্রমণ শেষে ক্রুজটি আবার একই স্থানে ফিরে আসে।

ব্যতিক্রমী ও আনন্দময় এই আয়োজনে ছিল সুহৃদ সমাবেশ, আড্ডা, কথামালা, সংগীত, নৃত্য ও নৈশভোজ। ডেমোক্র্যাট দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি মুখরিত হয়ে ওঠে।

এই ক্রুজ ভ্রমণে অংশ নেন আটলান্টিক সিটি কাউন্সিল অ্যাট-লার্জ স্টিফেনি মার্শাল, প্যাট্রিসিয়া বেইলি, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, ওয়াল্টার জনসন, ডেমোক্র্যাটিক কমিটি পারসন লাকী চৌধুরী, ডেমোক্র্যাটিক নেতা আব্দুর রহিমসহ দলীয় শীর্ষ নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানে ক্রুজে আগত অতিথিদের উষ্ণ স্বাগত জানান আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির চেয়ারম্যান ড. কনস্ট্যান্স চ্যাপম্যান। তিনি তার বক্তব্যে বলেন, "এ ধরনের আয়োজনের মাধ্যমে ডেমোক্র্যাট দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে।"

এদিকে, ক্রুজ ভ্রমণটি সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ডেমোক্র্যাট নেত্রী ড. হালিশা ব্রিজার্স।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন