https://www.prothomalony.com/
16149
north-america
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের "বিগ বিউটিফুল বিল" ২০২৬ সালের ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে অনেক বড় পরিবর্তন নিয়ে এসেছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে দাঁড়িয়েছে -একক ফাইলারদের জন্য $১৫,৭৫০, হেড অব হাউসহোল্ডদের জন্য $২৩,৬২৫, এবং বিবাহিত দম্পতিদের (যৌথভাবে ফাইল করলে) জন্য $৩১,৫০০। তবে, ট্যাক্স বিশেষজ্ঞরা বলছেন, যারা সাধারণত স্ট্যান্ডার্ড ডিডাকশন নেন, তাদের কেউ কেউ এ বছর আইটেমাইজড ডিডাকশন নেওয়ার কথা বিবেচনা করতে পারেন। কারণ ট্রাম্পের ট্যাক্স বিল অস্থায়ীভাবে একজন ট্যাক্সপেয়ার তার ট্যাক্স ও স্থানীয় ট্যাক্স বিল থেকে ফেডারেল ট্যাক্সযোগ্য আয়ে কতটা ছাড় নিতে পারবেন, সেই সীমা ১০,০০০ ডলার থেকে বাড়িয়ে ৪০,০০০ ডলার করেছে। "স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স" ডিডাকশন নামে পরিচিত এই বিধানের সীমা ট্রাম্পের ট্যাক্সবিল ২০২৯ ট্যাক্সবর্ষ পর্যন্ত চারগুণ বাড়িয়েছে।
এ বছর থেকে আরও কয়েকটি নতুন ট্যাক্স ডিডাকশন চালু হচ্ছে, যা ট্রাম্প তাঁর ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতির অংশ ছিল।
•প্রবীণদের জন্য বিশেষ সুযোগ: ৬৫ বছর বা তার বেশি বয়সী আমেরিকানরা এখন সর্বোচ্চ $৬,০০০ পর্যন্ত নতুন সিনিয়র ডিডাকশন দাবি করতে পারবেন।
•আমেরিকান গাড়ি ও ঋণে সুবিধা: যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি কেনার জন্য নেওয়া ঋণের সুদে ১০,০০০ ডলার পর্যন্ত ডিডাকশন পাওয়া যাবে। যোগ্যতা যাচাই করতে গাড়ির ১৭-সংখ্যার 'ভিআইএন' নম্বর ব্যবহার করে ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের 'ভিআইেন' ডিকোডার দিয়ে উৎপাদনের স্থান দেখা যাবে।
•শ্রমজীবী ও সেবাকর্মীদের সুবিধা: হোটেল বা রেস্টুরেন্ট কর্মীরা তাদের আয়ের ২৫,০০০ ডলার পর্যন্ত টিপস ট্যাক্সমুক্ত রাখতে পারবেন। ওভারটাইম থেকে আয়ের ১২,৫০০ ডলার পর্যন্ত ট্যাক্স ডিডাকশন পাওয়া যাবে। এই ডিডাকশনের জন্য করদাতাদের একটি অতিরিক্ত ফর্ম পূরণ করতে হবে। (তবে এই সুবিধাগুলো উচ্চবিত্তদের জন্য সীমিত হতে পারে এবং ২০২৮ সাল পর্যন্ত থাকবে।)
চাইল্ড ট্যাক্স ক্রেডিট: চাইল্ড ট্যাক্স ক্রেডিট এ বছর বেড়ে প্রতি ১৭ বছরের কম বয়সী শিশুর জন্য $২২০০ হয়েছে, যা আগে ছিল $২০০০। এই ক্রেডিট পেতে বাবা-মা ও সন্তানের উভয়েরই বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকতে হবে।
ইলেকট্রিক ভেহিকেল ক্রেডিট ও এনার্জি-এফিশিয়েন্ট হোম ইমপ্রুভমেন্ট ক্রেডিট: বাইডেন প্রশাসনের উদ্যোগে চালু হওয়া দুটি গুরুত্বপূর্ণ ট্যাক্স ক্রেডিট গত বছরের শেষ দিকে মেয়াদ শেষ হয়েছে: ইলেকট্রিক ভেহিকেল ক্রেডিট ও এনার্জি-এফিশিয়েন্ট হোম ইমপ্রুভমেন্ট ক্রেডিট। তবে যোগ্য করদাতারা এবার রিটার্ন জমা দেওয়ার সময় এখনো এই ট্যাক্স ডিডাকশন দাবি করতে পারবেন। ৭,৫০০ ডলারের ইলেকট্রিক ভেহিকেল ট্যাক্স ডিডাকশন গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। তবে যারা ওই তারিখের আগে একটি ইলেকট্রিক ভেহিকেল কিনেছেন, তারা রিটার্নের সঙ্গে অতিরিক্ত একটি ফর্ম জমা দিয়ে এই ট্যাক্স ডিডাকশন পেতে পারেন। আপনি যোগ্য কি না তা জানতে ভিজিট করতে পারেন fueleconomy.gov ওয়েবসাইটে।
এদিকে, এনার্জি-এফিশিয়েন্ট হোম ইমপ্রুভমেন্ট ট্যাক্স ডিডাকশন শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। তবে, গত বছর যারা নিজেদের বাড়িতে নির্দিষ্ট কিছু কাজ করিয়েছেন, তারা এই ট্যাক্স ক্রেডিট দাবি করতে পারবেন। এসব সংস্কারের মধ্যে নির্দিষ্ট জ্বালানি মানদণ্ড পূরণকারী বাইরের দরজা, জানালা ও স্কাইলাইট অন্তর্ভুক্ত থাকতে পারে।
ট্রাম্প অ্যাকাউন্ট: এছাড়াও, বাচ্চাদের ভবিষ্যতের জন্য একটি নতুন সেভিংস অ্যাকাউন্ট প্রোগ্রাম শুরু হয়েছে: অভিভাবকরা একটি অতিরিক্ত ফর্ম দাখিল করে প্রতিটি সন্তানের জন্য নতুন ট্যাক্স-সুবিধাযুক্ত সঞ্চয় হিসাব খুলতে পারবেন, যার নাম "ট্রাম্প অ্যাকাউন্ট"। এই কর্মসূচির আওতায়, সন্তানের ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত প্রতি বছর সর্বোচ্চ $৫,০০০ জমা দেওয়া যাবে। ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুদের জন্য সরকার থেকে ১,০০০ ডলার প্রাথমিক অনুদান দেওয়া হবে। আইআরএস জানিয়েছে, এই অ্যাকাউন্টে জমা দেওয়া এই সামার থেকেই শুরু হতে পারে।
রিটার্ন জমা ও রিফান্ড: ট্যাক্স রিটার্ন দাখিল ইতোমধ্যে শুরু হয়েছে। বার্ষিক সময়সীমা হলো বুধবার, ১৫ এপ্রিল, এ পর্যন্ত দাখিল বা ছয় মাসের সময় বাড়ানোর অনুরোধ করা যেতে পারে। তবে, সময় বাড়ানোর জন্য অনুরোধ করলেও, যদি কোনো ট্যাক্স বাকি থাকে, তা ১৫ এপ্রিলের মধ্যে দিতে হবে। "আইআরএস ডিরেক্ট ফাইল" প্রোগ্রাম এখন আর নেই। তবে ট্যাক্সপেয়াররা এখনও ফ্রি ফাইল প্রোগ্রাম ব্যবহার করতে পারেন। এটি ৮৯,০০০ ডলারের নিচে আয় হওয়া ট্যাক্সপেয়াররা জন্য ফেডারেল রিটার্ন ফ্রিতে দাখিল করার সুযোগ দেয়। কেউ ফ্রি ফাইল ব্যবহার করার আগে অবশ্যই চেক করবেন যে, তারা কি ফ্রি স্টেট রিটার্নও দাখিল করতে পারবে কিনা।
অনেক আমেরিকান এই বছর আগের বছরের তুলনায় বড় রিফান্ড পেতে পারেন। "ট্যাক্স ফাউন্ডেশন" অনুমান করছে, গড় ট্যাক্স রিফান্ড হবে ৩,৮০০ ডলার, যা আগের বছরের থেকে প্রায় ২৫% বেশি। রিফান্ড স্ট্যাটাস দেখতে IRS-এর Where's My Refund টুল অ্যাপ ব্যবহার করা যাবে।
(সূত্র-এনবিসি নিউজ)
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন