https://www.prothomalony.com/
15013
new-york
অ্যাডামস প্রশাসন ঘোষণা করেছে যে নিউ ইয়র্ক সিটি টানা সাতটি প্রান্তিকে অপরাধ হ্রাস অর্জন করেছে, যা জানুয়ারি ২০২৪ থেকে শুরু করে প্রায় দুই বছর ধরে ধারাবাহিক পতনের ইঙ্গিত দেয়। প্রশাসন এই স্থিতিশীল অগ্রগতিকে তাদের প্রাথমিক মনোযোগ জননিরাপত্তা এবং এলাকা থেকে অপরাধ ও অবৈধ কার্যক্রম দূর করার প্রতিশ্রুতির ফল বলে মনে করে।
সোমবার অক্টোবর ৬, কমিউনিটি অপ:এড-এ সিটি মেয়র এরিক অ্যাডামস্ বলেন, "নিউইয়র্কবাসীরা চান তাঁদের সন্তানরা যেন নিরাপদে স্কুলে যেতে পারে, মানুষ যেন কাজ করতে পারে, দোকানে কেনাকাটা করতে পারে, রেস্টুরেন্টে খেতে যেতে পারে, এবং শেষে পরিবার ও কমিউনিটিতে নিরাপদে ফিরে আসতে পারে। মানুষ শুধু নিরাপত্তা চায় না, তারা নিরাপদথাকতে চায়-এবং এই প্রশাসন সেটি বাস্তবায়ন করেছে।"
কার্যালয়ের প্রথম দিন থেকেই প্রশাসন শহরের অপরাধ ও অবৈধ কার্যক্রম দূরীকরণে কাজ করে যাচ্ছে। এর ফলে, ২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু করে ধারাবাহিকভাবে সাতটি ত্রৈমাসিকে অপরাধের হার কমেছে, অর্থাৎ প্রায় দুই বছর ধরে নিউ ইয়র্ক সিটিতে প্রতি ত্রৈমাসিকে অপরাধ হ্রাস পেয়েছে। ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকে বড় ধরনের অপরাধের হার ৩.১ শতাংশ কমেছে-এর মানে ১,০৪৮ জন মানুষ অপরাধের শিকার হননি। সাতটি প্রধান অপরাধের মধ্যে ছয়টির হার কমেছে; এর মধ্যে রয়েছে হত্যা, ডাকাতি, গুরুতর হামলা, চুরি, গ্র্যান্ড লার্সেনি, এবং অটো চুরি (যানবাহন চুরি)।
সাবওয়ে সিস্টেমে ও আবাসন প্রকল্প এলাকাগুলিও নিরাপদ হয়েছে। এই বছরের তৃতীয় প্রান্তিকে সাবওয়ে সিস্টেমে গুরুতর অপরাধ কমেছে। অ্যাডামস্ বলেন, "মহামারী বছরগুলি বাদ দিলে, এই সাবওয়েতে রেকর্ড করা ইতিহাসের মধ্যে সবচেয়ে নিরাপদ গ্রীষ্মকাল পার হয়েছে।"
এছাড়া, প্রশাসন ক্ষমতায় আসার ঠিক আগের সময়ের তুলনায় গুলি চালানোর ঘটনা বিস্ময়করভাবে ৫৪ শতাংশ কমেছে। এ বছরের প্রথম নয় মাসে ও তৃতীয় ত্রৈমাসিকে গুলির ঘটনাও রেকর্ড পরিমাণে কমেছে। সেপ্টেম্বর মাসে গুলির ঘটনা প্রায় ৩০ শতাংশ কমেছে, তৃতীয় ত্রৈমাসিকে কমেছে ১৬ শতাংশ এবং গত নয় মাসে গুলিবিদ্ধের সংখ্যা ২০১৮ সালের পূর্বের রেকর্ডের সমান হয়েছে।
অ্যাডামস্ বলেন, "নিউইয়র্কবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের এক নম্বর অঙ্গীকার।"
সেপ্টেম্বর মাসে গুলিবিদ্ধ ব্যক্তির সংখ্যা ৩২.৫ শতাংশ এবং তৃতীয় ত্রৈমাসিকে ১১ শতাংশেরও বেশি কমেছে।
অ্যাডামস্ বলেন, "এ সাফল্য এসেছে শুধু এই বছরেই রাস্তাঘাট থেকে ৪,১০০-রও বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করার ফল হিসেবে। প্রশাসন শুরু হওয়ার পর থেকে মোট প্রায় ২৪,০০০ অস্ত্র জব্দ করা হয়েছে-যা শহরের পাড়ামহল্লা, পরিবার ও শিশুদের নিরাপত্তায় বিশাল অবদান রেখেছে।"
ছোট ব্যবসা ও খুচরা দোকানগুলোও আগের তুলনায় নিরাপদ হয়েছে, কারণ মাস, ত্রৈমাসিক ও চলতি বছরের হিসাবে খুচরা চুরির হার উল্লেখযোগ্যভাবে কমেছে। হেটক্রাইম কমার ধারাও অব্যাহত রয়েছে।
অ্যাডামস্ বলেন, "এই অপরাধহ্রাস কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি প্রশাসনের অপরাধ দমন ও জীবনমান উন্নয়নের অগ্রাধিকারের ফল। তবুও তারা মনে করে একটি অপরাধও অনেক বেশি এবং নিরাপত্তা নিশ্চিতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। "
তিনি আরো বলেন, "তাদের দৃঢ় জননিরাপত্তার অঙ্গীকার, দক্ষ নেতৃত্ব এবং এনওয়াইপিডি-এর সদস্যদের কঠোর পরিশ্রমের ফলে নিউ ইয়র্ক সিটি আজও যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিরাপদ বড় শহর হিসেবে রয়েছে। প্রশাসনের লক্ষ্য এই অগ্রগতি বজায় রাখা এবং আর কখনও পিছিয়ে না পড়া।"
নিউইয়র্ক থেকে আরো পড়ুন