https://www.prothomalony.com/
14955
north-america
যুক্তরাষ্ট্রের অভিবাসী সম্প্রদায়গুলির মধ্যে বর্তমানে যে গভীর উদ্বেগ এবং অনিশ্চয়তা বিরাজ করছে, তার প্রধান কারণ হলো ফেডারেল সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর ক্রমবর্ধমান এবং আক্রমণাত্মক তৎপরতা। এ নিয়ে অভিবাসন বিষয়ক অ্যাডভোকেটরা বলছেন যে, গভীর ভয় এবং আসন্ন অনিশ্চয়তার এই সময়ে অভিবাসীদের জন্য প্রস্তুত থাকা, নিজেদের অধিকার জানা এবং সচেতন থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
স্পেকট্রাম নিউজ-এ বিষয়ে অ্যাডভোকেটদের কিছু গুরুত্বপূর্ণ সচেতনতামূলক পরামর্শ উপস্থাপন করেছে।
গ্রিন কার্ড:
সিরাকিউসের অভিবাসন বিষয়ক অ্যাটর্নি হোজে পেরেজ স্থায়ী বাসিন্দাদের সবসময় গ্রিন কার্ড সঙ্গে রাখার জন্য জোরালো পরামর্শ দিয়েছেন। এই কার্ড বৈধভাবে প্রবেশ ও অবস্থান বজায় রাখা এবং সুবিধা ভোগের জন্য নির্দিষ্ট প্রমাণ। এছাড়াও, এটি কাজের অনুমোদন এবং স্কুলে ভর্তির বিষয়টি যাচাই করে, যা একজন অভিবাসীর ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ওয়ার্ক পারমিট বা লাইসেন্স:
পেরেজ বলেছেন, "যদি আপনার একটি পেন্ডিং কেস থাকে যেখানে আপনাকে এখনও রেসিডেন্সি দেওয়া হয়নি, তবে আপনার অবশ্যই কাজের পারমিট, নিউ ইয়র্ক স্টেট ড্রাইভার্স লাইসেন্স অথবা বিকল্প হিসেবে, আপনার ছবি ও জন্ম তারিখ দেখানো যায় এমন কোনো নথি সঙ্গে থাকা উচিত।
জন্ম সনদ:
অ্যাডভোকেটরা বলছেন, জন্ম সনদ একজন ব্যক্তির পরিচয়, বয়স এবং জন্মস্থান নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন এক পরিস্থিতিতে, যেখানে ফেডারেল এজেন্টরা এখন অভিবাসন টহল দেওয়ার সময় প্রোফাইলিং ফ্যাক্টর হিসেবে জাতি, ভাষা বা কর্মসংস্থানের অবস্থান ব্যবহার করতে পারে, সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষমতা আগের চেয়েও বেশি জরুরি।
ইউএস পাসপোর্ট:
প্রতিটা পরিবারের বৈধ পাসপোর্ট থাকা দরকার যা এদেশে বৈধ প্রবেশ, নাগরিকত্ব, পরিচয় এবং অবস্থানের প্রমাণ হিসেবে কাজ করে।
অন্য দেশের পাসপোর্ট:
পেরেজ শেষ উপায় হিসেবে পরামর্শ দিয়েছেন যে, কোনো ব্যক্তি তার মূল দেশের পাসপোর্ট ব্যবহার করতে পারেন।
তবে তিনি বলেন, "এটি একটি দ্বিমুখী তলোয়ার, কারণ অভিবাসন এজেন্টরা যদি দেখে যে আপনার কাছে অন্য দেশের পাসপোর্ট আছে, তবে তারা সঙ্গে সঙ্গেই জানতে পারে যে আপনি এখানকার নন এবং তারা ধরে নিতে পারে যে আপনার কাগজপত্র নেই।"
তিনি যোগ করেন, "এই প্রশাসনের অধীনে আমাদের এখন যে সময় চলছে, তাতে এটি একটি সমস্যা হতে পারে।"
নো ইউর রাইটস ওয়ালেট কার্ড:
এই প্রিন্ট করার উপযোগী কার্ডগুলো বর্তমানে ১৯টি ভিন্ন ভাষায় পাওয়া যায়। ফেডারেল এজেন্টের প্রশ্নের সম্মুখীন হলে অভিবাসীদের ব্যবহারের জন্য এগুলো তৈরি করা হয়েছে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হতে পারে, তবে আইস-এর মুখোমুখি হওয়ার সময় মানসিক স্থিরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাডভোকেটরা পরামর্শ দেন যে, এ সময় মানুষকে শান্ত থাকতে হবে; অন্যথায়, কর্তৃপক্ষের কাছে পরিস্থিতিকে আরও জোরালো করার ভিত্তি থাকতে পারে।
পেরেজ বলেন, "আমরা ক্লায়েন্টদের প্রথম যে কথাটি বলি তা হলো, "কথা বলবেন না।" কিছুই বলবেন না। আপনি অন্য দেশ থেকে এসেছেন-তা স্বীকার করবেন না, যদি তারা আপনাকে এটি করতে বাধ্য না করে। এবং বড় কথা হল-অফিসারদের সাথে বিরোধিতা করবেন না।"
'নো ইয়োর রাইটস কার্ড' অভিবাসী এবং এজেন্টের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। এটি অফিসারকে জানায় যে অভিবাসী তাদের তল্লাশি প্রত্যাখ্যান এবং নীরব থাকার সাংবিধানিক অধিকার প্রয়োগ করছেন, যা নথিপত্রবিহীন এবং নথিপত্রধারী উভয় ব্যক্তির জন্যই প্রযোজ্য।
নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের (NYIC) প্রেস সেক্রেটারি কিম করোনা বলেন, "বর্তমানে, ফেডারেল পরিস্থিতি এবং স্থানীয় স্তরে যা ঘটছে, তাতে আমি আমার যারা মাঠে কাজ করেন এমন সহকর্মীদের কাছ থেকে সবচেয়ে বেশি যা শুনেছি তা হলো 'নো ইয়োর রাইটস' (আপনার অধিকার জানুন) সংস্থানগুলোর চাহিদা।"
নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের হল একটি অ্যাডভোকেসি এবং নীতি নির্ধারণী সংস্থা, যা নিউ ইয়র্ক স্টেট জুড়ে ২০০টিরও বেশি অভিবাসী এবং শরণার্থী অধিকার গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। সংস্থাটি ঝুঁকিতে থাকা ব্যক্তি ও গোষ্ঠীগুলোর জন্য তাদের অধিকার ব্যাখ্যা করার জন্য উপস্থাপনা দেওয়ার কাজ করে আসছে।
ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টার-এর 'নো ইউর রাইটস কার্ড' এবং অন্যান্য প্রস্তুতি:
অন্যান্য যে সমস্ত নথি নিরাপদভাবে সংরক্ষণ করা প্রয়োজন, সেগুলির মধ্যে রয়েছে বিবাহের লাইসেন্স, সোশ্যাল সিকিউরিটি কার্ড, আইটিআইইন নম্বর (ITIN), জরুরি যোগাযোগের তালিকা এবং পাওয়ার অফ অ্যাটর্নি। এছাড়াও, অ্যাডভোকেটরা পরামর্শ দেন যে জরুরি অবস্থার জন্য অভিবাসীরা তাদের ব্যক্তিগত এবং শিশুদের চিকিৎসা সংক্রান্ত তথ্য হাতের কাছে রাখবেন। অভিবাসীদের কাছে চিকিৎসা সংক্রান্ত অবস্থা, অ্যালার্জি, ডাক্তার এবং স্বাস্থ্য বীমা সংক্রান্ত তথ্যের অনুলিপি থাকা উচিত।
পেরেজ বলেছেন, আইন অনুযায়ী, আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধের ভিত্তিতে প্রত্যেককে নথি প্রদর্শন করতে হবে। অনুরোধ করা সত্ত্বেও উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তার পরিণতি ভিন্ন হতে পারে। তার মতে, এই প্রয়োজনীয় নথিগুলি ছাড়া আইনি সংস্থানের অভাব, ডিটেনশন এবং সম্ভাব্য ডিপোর্টেশনের মতো ঝুঁকির সৃষ্টি হতে পারে।
'আইস' কোথায় যেতে পারে:
'আইস' দ্বারা আটক হওয়া অসংখ্য নিউ ইয়র্কবাসীদের জন্য NYIC অভিবাসী সহায়তার জন্য নিজেদের প্রচেষ্টা জোরদার করেছে। করোনা বলেন, "আমাদের কমিউনিটি এনগেজমেন্ট টিম সারা স্টেট জুড়ে যায় এবং 'নো ইউর রাইটস' উপস্থাপনাগুলি পরিচালনা করে। আমরা সম্প্রদায়ের সদস্যদের সেই উপস্থাপনাগুলি সরবরাহ করি, যাতে তারা নিজেদের এলাকায় নিজেরাই সেগুলির নেতৃত্ব দিতে পারে। এর একটি বড় অংশ হলো জুডিশিয়াল ওয়ারেন্ট -এর পার্থক্য কী, বিভিন্ন ধরনের ফেডারেল অফিসার কারা, আইস কারা এবং কারা আইস নয়—তা চিহ্নিত করা।"
যদি কোনো ব্যক্তিকে আইন প্রয়োগকারী সংস্থা আটক করে বা জিজ্ঞাসাবাদ করে, তবে বিশেষজ্ঞরা এজেন্টের নাম বা অন্যান্য শনাক্তকারী তথ্য টুকে নিতে বলেন। মিথস্ক্রিয়ার শারীরিক প্রমাণ থাকা একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে। পেরেজ তার ক্লায়েন্টদের এবং কোনো প্রত্যক্ষদর্শীকে আইন প্রয়োগকারী সংস্থার সাথে মিথস্ক্রিয়ার ভিডিও, অডিও রেকর্ডিং বা নোট নিতে উৎসাহিত করেন।
যে কোনো স্থানকে ব্যক্তিগত বাসস্থান হিসেবে বিবেচনা করা হয়, যার মধ্যে ব্যক্তির বাড়িও অন্তর্ভুক্ত, সেখানে বিশেষ সুরক্ষা প্রযোজ্য যা পাবলিক এলাকায় থাকে না। সম্মতি বা জুডিশিয়াল ওয়ারেন্ট না থাকলে অফিসাররা ব্যক্তিগত এলাকায় প্রবেশ করতে পারেন না। জানুয়ারিতে, ট্রাম্প প্রশাসন স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং পবিত্র স্থানের মতো সুরক্ষিত এবং সংবেদনশীল এলাকাগুলিকে অভিবাসন প্রয়োগ থেকে রক্ষা করার জন্য দীর্ঘদিনের নীতি বাতিল করে দেয়। তবুও, ফেব্রুয়ারিতে গভর্নর ক্যাথি হকুল এবং অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস কর্তৃক নিউ ইয়র্কে কিছু সুরক্ষা অবশিষ্ট আছে, যেমন স্টেট সুবিধাগুলিতে প্রবেশের জন্য 'আইস'কে জুডিশিয়াল ওয়ারেন্ট দেখাতে হবে। ২০১৯ সালে, প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো 'প্রোটেক্ট আওয়ার কোর্ট অ্যাক্ট' আইনটি প্রণয়ন করেন, যা 'আইস'-কে স্টেট আদালতের কার্যক্রমে হস্তক্ষেপ করতে দেয় না।
অ্যাটর্নির অধিকার:
পঞ্চম এবং চতুর্দশ সংশোধনীতে বলা হয়েছে যে, "আইনের যথাযথ প্রক্রিয়া ছাড়া কোনো স্টেট কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা বা সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে না।" সুপ্রিম কোর্ট দীর্ঘদিন ধরে এই রায়টি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকের ক্ষেত্রে প্রয়োগ করেছে, যার মধ্যে নথিপত্রবিহীন অভিবাসীরাও অন্তর্ভুক্ত। একজন আটক ব্যক্তি আইনজীবীর সাথে পরামর্শ করার অধিকার রাখেন, তবে সরকারকে আইনি প্রতিনিধিত্ব সরবরাহ করতে হয় না। কিন্তু দরিদ্র এবং গ্রামীণ এলাকাগুলিতে পাবলিক ইন্টারেস্ট ল ফার্মের অভাবের কারণে, কম খরচে আইনি প্রতিনিধিত্বের সুযোগ সীমিত, যেখানে সাধারণত অভিবাসীদের ভিড় বেশি থাকে।
পেরেজ বলেন, "কেবল এই এলাকাতেই নয়, আমি বলব সারা নিউ ইয়র্ক স্টেটেই অ্যাটর্নির অভাব রয়েছে।আমাদের কাছে খুব সীমিত অ্যাটর্নি আছে যারা অভিবাসন সংক্রান্ত কাজ করেন, এবং এর মধ্যে হাতে গোনা কয়েকজন অ্যাটর্নি আছেন যারা স্প্যানিশ বলতে পারেন এবং অভিবাসন সংক্রান্ত কাজ করেন।"
অ্যাডভোকেটরা বলছেন, ট্রাম্প প্রশাসন শত শত অভিবাসন নীতি প্রণয়ন করেছে, যা স্থানীয় সম্প্রদায় এবং দেশের অন্যান্যদের মধ্যে ভয়, বিশৃঙ্খলা এবং নিষ্ঠুরতা এনেছে। এই পরিবর্তনের সময়ে অ্যাডভোকেটরা অভিবাসীদের সচেতন থাকার জন্য জোরালো পরামর্শ দিচ্ছেন। পেরেজ বলেন, "আমি মনে করি এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমাদের অভিবাসন সংস্কার প্রয়োজন।"
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন