https://www.prothomalony.com/
14210
new-york
নিউ ইয়র্ক সিটির সবচেয়ে বড় সংকট এখন সাশ্রয়ী আবাসন-এমনটাই মনে করছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। আর তাই শহরের প্রতিটি ওয়ার্ডে নতুন বাড়ি গড়ে তুলে এবং ৫০০,০০০ নতুন আবাসনের লক্ষ্যে এগিয়ে চলেছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন যা নিজেদের ইতিহাসের সবচেয়ে প্রো-হাউজিং প্রশাসন হিসেবে দাবি করছে। ইস্ট নিউ ইয়র্কে "ইনোভেটিভ আরবান ভিলেজ" প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু হয়েছে-যেখানে ২,০০০-এরও বেশি নতুন আবাসন, তাজা খাদ্য সরবরাহকারী সুপারমার্কেট, শিশু যত্ন কেন্দ্র, সামাজিক সেবা ও অন্যান্য সহায়তামূলক সুবিধা থাকবে। একইসঙ্গে, গত ৬০ বছরে প্রথমবারের মতো শহরজুড়ে জোনিং সংস্কার পাশ করা হয়েছে, যাতে প্রতিটি পাড়ায় অল্প হলেও নতুন বাড়ি নির্মাণের সুযোগ তৈরি হয়।
সোমবার(জুলাই ২১) কমিউনিটি অপ:এড-এ অ্যাডামস্ বলেন, "নিউ ইয়র্ক সিটি আর আবাসন সংকটের সমস্যাটি এড়িয়ে যেতে পারবে না। সমস্যার প্রান্ত ঘেঁষে কিছু পরিবর্তন করে সময় ক্ষেপণ করাটাও যথেষ্ট নয়, ভবিষ্যতের কোনো প্রশাসনের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়াটাও গ্রহণযোগ্য নয়। আমাদের অবিলম্বে নতুন আবাসন নির্মাণের উদ্যোগ নিতে হবে। আর গত তিন বছর ধরে আমরা সেটাই করে চলেছি।"
ব্রঙ্কস থেকে স্ট্যাটেন আইল্যান্ড পর্যন্ত, নিউ ইয়র্ক সিটির প্রতিটি ওয়ার্ড ও পাড়ায় প্রতি বছর রেকর্ড সংখ্যক সাশ্রয়ী আবাসন নির্মাণ করা হচ্ছে। অ্যাডামস্ বলেন, "আমরা জামাইকা ও ব্রঙ্কস মেট্রো নর্থের মতো এলাকায় পুরোনো ও অচল জোনিং বাতিল করে পাঁচটি সাহসী পাড়াকেন্দ্রিক পরিকল্পনা বাস্তবায়ন করেছি।এখন পর্যন্ত পাঁচটি বরোজুড়ে ১,৩০,০০০ নতুন আবাসন তৈরির সুযোগ হয়েছে, যা ব্লুমবার্গ ও ডি ব্লাসিও প্রশাসনের সব মিলিত রিজোনিং প্রচেষ্টার চেয়েও বেশি।"
অ্যাডামস্ বলেন, "এই ঐতিহাসিক উদ্যোগের কারণে আমরা গর্বের সঙ্গে বলতে পারি, আমরাই নিউ ইয়র্ক সিটির ইতিহাসের সবচেয়ে প্রো-হাউজিং প্রশাসন।"
গত সপ্তাহে শহরের বিভিন্ন প্রান্তে শত শত নতুন আবাসন বাস্তবায়নের পথে এগিয়ে গেছে। অ্যাডামস্ বলেন, "ব্রাউনসভিলে, 'ব্রাউনসভিল আর্টস সেন্টার অ্যান্ড অ্যাপার্টমেন্টস' নামের একটি প্রকল্পে ২৮৩টি নতুন আবাসন এবং ২৮,০০০ বর্গফুটের একটি অত্যাধুনিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা আমরা এগিয়ে নিয়েছি।লোয়ার ইস্ট সাইডে, আমরা ১৯০টি সাশ্রয়ী ভাড়ার অ্যাপার্টমেন্ট নির্মাণে অর্থায়ন করেছি, যা শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য সামাজিক সেবা, খোলা পরিবেশ ও বিশেষ সুযোগ-সুবিধাসহ। ক্লিন্টন হিলে, আমরা ১০৩টি সমর্থন-ভিত্তিক ও সাশ্রয়ী আবাসনের পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছি, যেখানে মানসিক অসুস্থতা বা আসক্তির সঙ্গে লড়াই করা অভিভাবকরা তাঁদের সন্তানদের সঙ্গে পুনর্মিলনের সুযোগ পাবেন এবং একসঙ্গে ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন।"
এই সবগুলো প্রকল্প শুধু নতুন আবাসন তৈরি করার কথা নয়, বরং একটি পরিপূর্ণ কমিউনিটি গড়ে তোলার জন্য যেখানে প্রতিবেশীদের প্রতি যত্ন ও সহানুভূতি থাকবে।
অ্যাডামস্ মনে করেন, নতুন আবাসন নির্মাণের ক্ষেত্রে নিউ ইয়র্কারদের এমন একটি প্রশাসন প্রয়োজন, যারা প্রচলিত চিন্তার বাইরে গিয়ে চিন্তা করবে এবং প্রতিটি সুযোগ কাজে লাগিযে-নতুন করে নির্মাণ, পুনঃউন্নয়ন, এমনকি পরিত্যক্ত শহরাঞ্চলকে আবাসনে রূপান্তর করবে। তিনি বলেন, "এই ভাবেই আমরা আরও সাশ্রয়ী, মানবিক ও বাসযোগ্য নিউ ইয়র্ক সিটি গড়ে তুলছি প্রতিদিন, প্রতিটি এলাকায়। "
নিউইয়র্ক থেকে আরো পড়ুন