https://www.prothomalony.com/
14141
new-york
নিউইয়র্ক সিটি প্রশাসন শিশুদের প্রাথমিক যত্ন ও শিক্ষা নিশ্চিত করতে নিয়েছে এক ঐতিহাসিক পদক্ষেপ। সদ্য ঘোষিত 'বেস্ট বাজেট এভার'–এর আওতায় সরকার ৮০ মিলিয়ন ডলার অতিরিক্ত বরাদ্দ দিয়েছে, যার মধ্যে ৭০ মিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন প্রি-কে শিক্ষার্থীদের জন্য এবং ১০ মিলিয়ন ডলার বরাদ্দ হয়েছে দুই বছরের নিচের শিশুদের জন্য পরীক্ষামূলকভাবে বিনামূল্যে শিশুসেবা চালুর উদ্দেশ্যে। এই পদক্ষেপ নিউইয়র্ককে সার্বজনীন শিশুসেবার পথে এক ধাপ এগিয়ে নিয়েছে এবং নিম্নআয়ের পরিবারগুলোর জন্য এটি একটি বড় স্বস্তির বার্তা।
সোমবার জুলাই ১৪, কমিউনিটি অপ:এড-এ সিটি মেয়র এরিক অ্যাডামস্ সম্প্রতি পাশ হওয়া ‘বেস্ট বাজেট এভার’ এর বিষয়টি আলোচনায় তোলে ধরেন, যেখানে অতিরিক্ত ৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণার করা হয়েছে। এই বিনোয়োনের লক্ষ্য কাজকর্মে নিয়োজিত পরিবারকে সহায়তা প্রদান এবং প্রতিটি শিশু যেন প্রাথমিক শিক্ষার সুযোগ পায়-তা নিশ্চিত করা।
অ্যাডামস্ বলেন, অনেক দিন ধরে, ইউনিভার্সাল প্রি-কে প্রকৃত অর্থে সর্বজনীন ছিল না, কারণ এতে প্রতিবন্ধী শিক্ষার্থীরা বাদ পড়তো। কিন্তু আমরা সেটি বদলে দিচ্ছি। ‘বেস্ট বাজেট এভার’ এর অংশ হিসেবে, আমরা আরও ৭০ মিলিয়ন ডলার প্রি-কে স্পেশাল এডুকেশনের জন্য বিনিয়োগ করছি, যাতে করে যেসব শিক্ষার্থী অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি ও অন্যান্য পরিষেবা প্রয়োজন তাদের সহায়তা নিশ্চিত করা যায়।
সাশ্রয়ী শিশুসেবা মানে পরিবারকে সহায়তা করা এবং মায়েদের চাকরি অব্যাহত রাখা। একজন মা যদি শিশুর যত্নে চাকরি ছেড়ে দেন, তবে গড়ে তিনি প্রায় ১,৪৫,০০০ ডলার আয় হারান। যদি বাবা-মায়েরা কর্মজীবন ছেড়ে দিতে বাধ্য হন, তবে শুধু পরিবারগুলোই নয়, আমাদের অর্থনীতিও দুর্বল হয়ে পড়ে। ফলে কর্মজীবী বাবা-মায়েদের জন্য শিশুসেবা অপরিহার্য।
অ্যাডামস্ বলেন, আমার মা তিনটি চাকরি করেও শিশুসেবার খরচ মেটাতে পারেননি, এবং বড় হয়েছেন বোনের হাতে। এই বাস্তবতাই তাদের এমন বাজেট তৈরিতে উৎসাহ দিয়েছে, যা আজকের কাজকর্মে নিয়োজিত পরিবারগুলোকে বাস্তব সহায়তা দেবে।
এই কারণেই বারবার প্রাথমিক শিক্ষা খাতে ঐতিহাসিক বিনিয়োগ করা হয়েছে বলে জানান অ্যাডামস্। তিনি বলেন, আমরা শহরের বাজেটে প্রায় ১৭০ মিলিয়ন ডলারের অতিরিক্ত অর্থ বরাদ্দ স্থায়ী করেছি, যার ফলে প্রি-কে বিশেষ শিক্ষা এবং শহরজুড়ে থ্রি-কে প্রোগ্রাম সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এছাড়া, সাবসিডি দেওয়া শিশুসেবার খরচ ৯০ শতাংশের বেশি কমিয়ে আনা হয়েছে। একারণে, ২০২২ সালে যে পরিবারটি সপ্তাহে ৫৫ ডলার শিশুসেবায় ব্যয় করতো, তারা এখন মাত্র ৪.৮০ ডলার ব্যয় করছে।
তিনি বলেন, সাশ্রয়ী শিশুসেবা ও প্রাথমিক শিক্ষা কেবল শিশুর দেখাশোনার ব্যবস্থা নয়-এটি একটি শক্তিশালী সমাজ, সমতাভিত্তিক ও বিকাশমান অর্থনীতি, এবং আমাদের শিশুদের সুস্থ বিকাশের জন্য অপরিহার্য। কোনো শিশুই জীবনের শুরুতেই পিছিয়ে পড়ে থাকার মতো অবস্থা ডিজার্ভ করে না।
অ্যাডামস্ বলেন, আমাদের প্রশাসন জানে, নিউইয়র্ক শহরে একটি শিশুকে বড় করতে পুরো শহরের অংশগ্রহণ লাগে। আমরা শিশুদের জন্য আরও প্রারম্ভিক পর্যায় থেকেই সেবার সুযোগ বাড়াচ্ছি এবং নিশ্চিত করছি যে পাঁচটি বরোতেই শিশুসেবার সুবিধা পৌঁছে যায়।
অ্যাডামস্ বলেন, আমরা বিশ্বাস করি, নিউইয়র্ক শহরকে যদি পরিবার গঠনের জন্য সেরা জায়গা বানাতে চাই, তাহলে আমাদের শিশুসেবাকে আরও সাশ্রয়ী ও সর্বজনীন করতে হবে। এবং আমরা প্রতিদিন, প্রতিটি এলাকায় সেই কাজটাই করে যাচ্ছি নিউইয়র্কবাসীর পাশে দাঁড়িয়ে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন