https://www.prothomalony.com/

13665

north-america

উত্তর আমেরিকা

ট্রাম্পের বাজেট প্রস্তাব নিয়ে ইলন মাস্কের তীব্র সমালোচনা

প্রকাশ: ০৫ জুন ২০২৫ ০৫:২০

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিলের’ তীব্র সমালোটনা করেছেন  প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে মঙ্গলবার তিনি বিলটির বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে এটিকে আখ্যা দেন ‘বিরক্তিকর অভিশাপ’।

মাস্ক লিখেছেন, আমাকে মাফ করবেন, কিন্তু এই বিশাল বাজেট বিপর্যয়ে ডুবে থাকা বিলটি আর সহ্য হচ্ছে না। যারা এই বিলকে সমর্থন দিয়েছেন, তাদের লজ্জা থাকা উচিত। তারা জানেন তারা ভুল করেছেন।

এই বিতর্কিত বিলের মাধ্যমে ট্রাম্পের ২০১৭ সালের কর ছাড় নীতির মেয়াদ বাড়ানোর পাশাপাশি সামরিক খাত ও সীমান্ত নিরাপত্তায় ব্যয় বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। তবে এর বিপরীতে মেডিকেইড ও স্ন্যাপের মতো সামাজিক নিরাপত্তা প্রকল্পে বরাদ্দ কমানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল বাজেট অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই বিল কার্যকর হলে আগামী ১০ বছরে ফেডারেল ঋণের পরিমাণ ৩.৮ ট্রিলিয়ন ডলার বাড়বে। যার ফলে মোট ঋণ দাঁড়াবে ৩৬.২ ট্রিলিয়ন ডলারে।

ইলন মাস্ক আরও বলেন, এই বিল আমেরিকার বাজেট ঘাটতি ২.৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাবে এবং দেশের ঋণ বোঝা অস্বাভাবিকভাবে বাড়াবে। কংগ্রেস আমেরিকাকে দেউলিয়া করে দিচ্ছে।

এই মুহূর্তে বিলটি মার্কিন সিনেটে আলোচনাধীন। প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান নেতারা বিলটি পাস করাতে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন। তবে হাউস স্পিকার মাইক জনসন মাস্কের সমালোচনার জবাবে বলেন, মাস্কের মন্তব্য হতাশাজনক। এই বিল অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং এটি পাস করতেই হবে।

সিনেটের রিপাবলিকান নেতা জন থুন বলেন, আমরা মাস্কের অবদানকে সম্মান করি, তবে তার বক্তব্য হয়তো পুরনো তথ্যের উপর ভিত্তি করে দেওয়া। এই বিল আমাদের দৃষ্টিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ঘাটতি হ্রাসে সহায়ক।

অন্যদিকে, ডেমোক্র্যাটরা মাস্কের সমালোচনাকে কাজে লাগিয়ে বিলের বিরুদ্ধে যুক্তি দাঁড় করিয়েছেন। সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার বলেন, মাস্ক যেটা বলেছেন, সেটার সঙ্গে আমি একমত। আমাদের ভবিষ্যতের জন্য এই বিল বিপজ্জনক।

 

 

 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন