https://www.prothomalony.com/
13527
north-america
প্রকাশ: ২৪ মে ২০২৫ ০০:৩৪
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে ১৪০টির বেশি দেশের শিক্ষার্থীদের জন্য আপাতত হার্ভার্ডের দরজা বন্ধ হয়ে গেল।
এই সিদ্ধান্ত এসেছে হার্ভার্ডের ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম’ বাতিলের পর। এই কর্মসূচির আওতায় বিদেশি শিক্ষার্থীরা নির্দিষ্ট ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ পেতেন।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব ক্রিস্টি নোম হার্ভার্ড কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে লিখেছেন, ‘আপনারা বারবার অনুরোধ সত্ত্বেও আমাদের প্রয়োজনীয় তথ্য দেননি। পাশাপাশি, ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। “বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি” নীতিমালার আড়ালে হামাসপন্থী মনোভাব ও বর্ণবাদ প্রশ্রয় দেওয়া হয়েছে। এসব কারণে এই সুবিধা বাতিল করা হয়েছে।’
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তকে ‘অবৈধ ও প্রতিহিংসাপরায়ণ’ উল্লেখ করে বলেছে, ‘আমরা আমাদের আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের পাশে আছি। তাঁরা আমাদের শিক্ষা ও গবেষণাকে সমৃদ্ধ করেন। এই সিদ্ধান্ত আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য গভীর ক্ষতির কারণ হবে।’
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অফিস শিক্ষার্থীদের উদ্দেশে অনুরোধ করেছে, যেন তাঁরা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা না করেন এবং নতুন নির্দেশনার জন্য অপেক্ষা করেন।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ হার্ভার্ডকে একটি বিস্তারিত তথ্য তালিকা জমা দিতে অনুরোধ করেছিল, যা বিশ্ববিদ্যালয় পূরণ করেনি বলেই জানানো হয়েছে।
বিশ্লেষকেরা মনে করছেন, এই ঘটনায় যুক্তরাষ্ট্রের শিক্ষা ও অভিবাসন নীতিতে চলমান রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেল।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন