https://www.prothomalony.com/

13486

new-york

নিউইয়র্ক

সুযোগের দরজা খুলে দিচ্ছি- এরিক অ্যাডামস

প্রকাশ: ২১ মে ২০২৫ ০২:৩৪

নিউইয়র্ক সিটি প্রশাসনের ‌‌‘অপারেশন প্যাডলক টু প্রোটেক্ট’ উদ্যোগের এক বছর পূর্ণ হয়েছে। সিটি মেয়র এরিক অ্যাডামস জানান, এই অভিযানের মাধ্যমে বেআইনি গাঁজার দোকান বন্ধ করে শহরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং বৈধ ব্যবসার অগ্রগতির জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে।

সোমবার (মে ১৯) কমিউনিটি অপ:এড-এ অ‍্যাডানস্ বলেন, আমাদের প্রশাসনের শুরুতে শহরজুড়ে বেআইনি ধোঁয়া ও গাঁজার দোকানগুলো, পরিশ্রমী বৈধ ব্যবসায়ীদের গাঁজার দোকানগুলোর ক্ষতি করছিল। এছাড়া শিশুদের  লক্ষ্য করে পণ্য বিক্রি করছিল এবং আমাদের রাস্তায় বিশৃঙ্খলা বাড়িয়ে দিচ্ছিল। এই অবৈধ ব্যবসাগুলি বন্ধ করার ক্ষমতা অর্জনের লক্ষ্যে আমরা অ্যালব্যানিতে গিয়েছিলাম। ২০২৪ সালের মে মাসে সেই ক্ষমতা অর্জনের পর, বেআইনি ব্যবসাগুলোকে দমন করতে শুরু করি- অপারেশন প্যাডলক টু প্রোটেক্ট।"

অ‍্যাডামস্ প্রশাসনের চেষ্টার ফলে বছর ঘুরতেই প্রায় ১,৪০০টি বেআইনি গাঁজার দোকান বন্ধ হয়েছে এবং রাস্তাগুলো থেকে ৯৫ মিলিয়ন ডলারের বেআইনি পণ্য সরিয়ে ফেলা হয়েছে। তবে "অপারেশন প্যাডলক টু প্রোটেক্ট" শুধুমাত্র শিশুদের সুরক্ষা বা সম্প্রদায়কে নিরাপদ রাখার জন্য নয়—এটি বৈধ ব্যবসাগুলোর জন্য মূল্যবান দোকানের জায়গা রক্ষা করতেও গুরুত্বপূর্ণ।

অ‍্যাডামস্ বলেন, 'আমরা শুধু বেআইনি গাঁজার দোকান বন্ধ করছি না; আমরা শহরের বৈধ গাঁজা শিল্পকে সমর্থনও করছি। এই বৈধ শিল্প নিউইয়র্ক সিটির জন্য একটি নতুন অর্থনৈতিক সুযোগ—বিশেষ করে যারা 'ওয়ার অন ড্রাগস'-এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য। আমাদের প্রশাসন "কেনাবিস এনওয়াইসি লোন ফান্ড" -এর মাধ্যমে এই উদ্যোক্তাদের সহায়তা দিচ্ছে, যার মাধ্যমে ২০২৪ সালের অক্টোবর থেকে ৫ লক্ষ ডলারের বেশি ঋণ প্রদান করা হয়েছে। এবং শিগগিরই এই সংখ্যা ২০ লক্ষ ডলারে পৌঁছাবে। গত বছর বৈধ গাঁজা বিক্রি ৩৫০ মিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং এখন শহরের পাঁচটি বোরোতেই ১৬০টির বেশি বৈধ দোকান চালু আছে—যা আমাদের শহরের সম্ভাবনাময় এই শিল্পকে সুদৃঢ় ভিত্তি দিচ্ছে।'

এছাড়াও এখন সিলমারা দোকানগুলো পুনরায় খুলে দেয়া হচ্ছে, যাতে সেখানে বৈধ ব্যবসা—যেমন পিজারিয়া, সেলুন, খুচরা দোকান ইত্যাদি—চালু করা যায়। এ নিয়ে

অ‍্যাডামস্ বলেন, 'সম্প্রতি আমি ব্রুকলিনে "সালসা পিজ্জা ন্যাপোলেটানা" নামক একটি দোকান পরিদর্শন করি। দোকানের মালিক মাইক ব্যাংকালে আমাকে বললেন, সবকিছু শুরু হয়েছিল প্রায় ১৬ বছর আগে ইতালিতে, যেখানে আমি আর আমার সেরা বন্ধু আন্তোনেলা একসাথে ছিলাম। তারপর আমরা প্রায় কিছুই না নিয়ে আমেরিকায় চলে আসি। এখন সালসা পিজ্জা ন্যাপোলেটানা আমাদের স্বপ্ন পূরণের নাম।'

এই ছোট ব্যবসাটি নিউইয়র্ক সিটির অর্থনীতিকে সমৃদ্ধ করে। ইতালি ও লাতিন আমেরিকা থেকে আসা অংশীদারদের জন‍্য এটি একটি বৈচিত্র্যময় সাংস্কৃতিক উদ্যোগও, যেখানে  স্থানীয়দের জন্য ভালো চাকরি তৈরি করা হচ্ছে এবং অসাধারণ খাবার পরিবেশন করা হচ্ছে।

প্রতিদিন, আমরা নিউইয়র্ক সিটিকে আরও নিরাপদ, আরও সাশ্রয়ী, এবং পরিবারের জন্য বসবাসের সেরা জায়গা বানাতে কাজ করে যাচ্ছে অ‍্যাডামস্ প্রশাসন। বেআইনি দোকান বন্ধ করা, শহরের অপরাধ কমানো, রেকর্ড সংখ্যক ছোট ব্যবসা চালু করা, নিউইয়র্কবাসীর জীবনমান উন্নত করাই প্রশাসনের লক্ষ্য।

অ‍্যাডামস্ বলেন, 'অপারেশন প্যাডলক টু প্রোটেক্ট- এর একবছর পূর্তি উদযাপন এবং দোকানগুলো পুনরায় খুলে দেয়ার সাথে সাথে আমরা আইন প্রয়োগ চালিয়ে যাবো এবং নিশ্চিত করবো যে এসব দোকানে নিরাপদ ও বৈধ ব্যবসা গড়ে উঠবে—যাতে পরিবারের সদস্যরা সেখানে কেনাকাটা ও উপভোগ করতে পারে।' 
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন