https://www.prothomalony.com/
13475
north-america
প্রকাশ: ২১ মে ২০২৫ ০১:২১
মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে জনপ্রিয় আইসক্রিম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়েলস এন্টারপ্রাইজ স্বেচ্ছায় বাজার থেকে প্রায় ১৮ হাজার আইসক্রিম ও ফ্রোজেন ইয়োগার্ট কার্টন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জানায়, এসব পণ্যে প্লাস্টিকের ছোট টুকরোর উপস্থিতি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি গত ২৫ এপ্রিল এই প্রত্যাহারের ঘোষণা দেয়। মোট ২২টি স্বাদের আইসক্রিম ও ফ্রোজেন ইয়োগার্ট ৩ গ্যালনের টাবে প্যাক করা হয়েছিল এবং সেগুলো যুক্তরাষ্ট্রের ১০৩টি বিক্রয়কেন্দ্রে সরবরাহ করা হয়। এর মধ্যে রয়েছে লে মার্স (আইওয়া), ওয়াইয়োমিং (মিশিগান), রোজমন্ট (ইলিনয়), হিউস্টন ও ফোর্ট ওয়ার্থ (টেক্সাস)।
প্রত্যাহারকৃত পণ্যের প্যাকেটের গায়ে "বেস্ট ইফ ইউজড বাই" তারিখ মার্চ ২০২৬ থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত উল্লেখ রয়েছে।
এফডিএ এই প্রত্যাহারকে ‘ক্লাস টু’ শ্রেণিভুক্ত করেছে, যার মানে হলো—এই ধরনের দূষিত পণ্য খেলে সাধারণত অস্থায়ী বা চিকিৎসাযোগ্য স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তবে গুরুতর জটিলতার ঝুঁকি কম।
তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন