https://www.prothomalony.com/

13446

north-america

উত্তর আমেরিকা

নিউ জার্সি ট্রানজিটে ট্রেন বন্ধ, ভোগান্তিতে সাড়ে ৩ লাখ যাত্রী

প্রকাশ: ১৭ মে ২০২৫ ০১:০২

নিউ জার্সি ট্রানজিটের (এনজে ট্রানজিট) ট্রেনে ইঞ্জিনিয়ারদের ধর্মঘট শুরু হয়েছে। এতে করে নিউ জার্সির সমস্ত কমিউটার ট্রেন পরিষেবা এবং এমটিএ মেট্রো-নর্থ ওয়েস্ট অব হাডসন সার্ভিস বন্ধ হয়ে যায়। ফলে তীব্র ভোগান্তিতে পড়েন প্রায় সাড়ে ৩ লাখ যাত্রী।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে এই ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের ডাক দেয় ব্রাদারহুড অব লোকোমোটিভ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ট্রেনম্যান নামের একটি ইউনিয়ন। 

ইউনিয়ন নেতৃবৃন্দের দাবি, ট্রেন চালকদের বেতন বাড়াতে হবে। কয়েক দফা আলোচনার পরেও ইউনিয়নের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারেনি এনজে ট্রানজিট কর্তৃপক্ষ।

তবে বিএলইটির জেনারেল চেয়ারম্যান টম হাস বলেন, "আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, তবে এখনও কিছু ডলারের পার্থক্য রয়ে গেছে। নিউ জার্সি ট্রানজিট সেই ব্যবধান পূরণে রাজি হয়নি।"

ইউনিয়নের সহসভাপতি জেমস লুইস  জানান, পরবর্তী আলোচনা রোববার ওয়াশিংটনে ন্যাশনাল মিডিয়েশন বোর্ড র উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। আমরা আশা করি ধর্মঘট দীর্ঘ হবে না।

এদিকে নিউ জার্সির গভর্নর ফিল মারফি এবং এনজে ট্রানজিটের সিইও ক্রিস কোল্লুরি  জানিয়েছেন, তারা ধর্মঘটের সম্ভাবনার জন্য প্রস্তুত ছিলেন এবং যাত্রীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। গভর্নর মারফি বলেন, "ইউনিয়নের দাবি যে কর্তৃপক্ষ আলোচনা থেকে উঠে এসেছে, তা সঠিক নয়। এটি মূলত তাদের নিজেদের তৈরি করা এক বিশৃঙ্খলা।"

ক্রিস কোল্লুরি বলেন, বেতন বাড়ানো জরুরি ঠিকই, কিন্তু তা এমনভাবে হতে হবে যাতে এনজে ট্রানজিট দেউলিয়া না হয়ে পড়ে।" তিনি জানান, বৃহস্পতিবারের আলোচনা 'সমঝোতাপূর্ণ' পরিবেশে শেষ হয়েছিল।

বৃহস্পতিবার রাতে এক প্রেস কনফারেন্সে গভর্নর মারফি বলেন, "যারা সম্ভব, তারা শুক্রবার বাসা থেকে কাজ করলেই ভালো হবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন