https://www.prothomalony.com/

13431

new-york

নিউইয়র্ক

নিউইয়র্ক সিটিতে ৫০০ মুদি দোকানে ‘সাইলেন্টশিল্ড’ জরুরি বাটন স্থাপন

প্রকাশ: ১৬ মে ২০২৫ ০৭:২৮

নিউইয়র্ক সিটিতে ৫০০টি মুদি দোকানে ‘সাইলেন্টশিল্ড’ নামের একটি গোপন জরুরি বাটন বসাতে ১.৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে প্রশাসন। এই উদ্যোগের মাধ্যমে জরুরি মুহূর্তে মুদি দোকানের কর্মীরা একটিবার বাটন চাপলেই এনওয়াইপিডি ঘটনাস্থলে দ্রুত পৌঁছাবে। 

 

সিটি মেয়র এরিক অ্যাডামস সোমবার এক কমিউনিটি অপ-এডে জানান, কোভিড-১৯ মহামারির সময় মুদি দোকানগুলো ছিলো স্থানীয় কমিউনিটির অপরিহার্য সহায়তা কেন্দ্র। যদিও শহরে অপরাধের হার কমেছে। তবুও দোকানদারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নতুন এই বাটন প্রযুক্তির মাধ্যমে তারা সহজেই গোপনে সাহায্য চাইতে পারবেন।

 

এই প্রকল্পের প্রথম ধাপে অপরাধ প্রবণ এলাকাগুলোতে বাটন বিতরণ করা হবে। এর আগে, প্রশাসন একটি প্রোগ্রাম চালু করেছিল যেখানে মুদি দোকানের সিসিটিভি ক্যামেরা সরাসরি এনওয়াইপিডির সঙ্গে সংযুক্ত করা হয়, যা অপরাধ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

এছাড়া, ২০২৬ সালের মধ্যে ৩৫,০০০ ইউনিফর্মধারী পুলিশ অফিসার রাখার লক্ষ্যে প্রশাসন কাজ করছে, যা জরুরি কলগুলোর সঠিক ও দ্রুত সাড়া নিশ্চিত করবে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন