https://www.prothomalony.com/
13392
north-america
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির গ্লোস্টার কাউন্টির ওয়াশিংটন টাউনশিপে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও দমকল বিভাগ জানিয়েছে, এটি কোনো দুর্ঘটনাজনিত বিস্ফোরণ নয়, বরং ঘটনাটি নিয়ে এখন একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।
গত রোববার (১২ মে) ভোররাতে ট্র্যাংকুইলিটি কোর্ট ও ওরিয়ন ওয়ের মোড়ে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে, আশেপাশের কয়েকটি ব্লকের বাসিন্দারা ঘুম থেকে জেগে ওঠেন।
প্রত্যক্ষদর্শী জিমি গিবসন বলেন, ‘একটা বিশাল আওয়াজ হল। বুঝলাম কিছু একটা ভয়াবহ ঘটেছে। বাইরে এসে দেখি পুরো বাড়িটা দাউ দাউ করে জ্বলছে।’
দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধ্বংসস্তূপ থেকে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি। গ্লোস্টার কাউন্টি প্রসিকিউটর অফিস জানিয়েছে, মৃত্যুগুলো সন্দেহজনক।
পুলিশের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বিস্ফোরণে বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় এবং আশেপাশের একটি গাড়ি ও অন্য একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।’
প্রতিবেশী সুজান পিন্টো বলেন, ‘এটা যেন একেবারে বোমা বিস্ফোরণের মতো লাগছিল।’
ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত করছে ওয়াশিংটন টাউনশিপ পুলিশ বিভাগ, দমকল বাহিনী, গ্লোস্টার কাউন্টি প্রসিকিউটর অফিস ও নিউ জার্সি ফায়ার মার্শাল অফিস।
স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিয়ে তদন্ত চলমান রয়েছে। প্রশাসন জানিয়েছে, যত দ্রুত সম্ভব প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন