https://www.prothomalony.com/

13326

new-york

নিউইয়র্ক

সিডিপেপ ভোক্তাদের ১৫ মে’র মধ্যে পিপিএল-এ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে

প্রকাশ: ০৭ মে ২০২৫ ০৪:৫৭

নিউইয়র্কের 'হোম হেল্থ এইড' সার্ভিসের 'সিডিপেপ' (কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স) প্রোগ্রামে পরিবর্তন আনা হয়েছে। 'সিডিপেপ' সার্ভিসকে ফিসকাল ইন্টারমিডিয়ারি প্রতিষ্ঠান 'পিপিএল'(পাবলিক পার্টারশিপ এলএলসি) স্থানান্তরিত করা হয়েছে। তবে, এই পরিবর্তন নিয়ে অনেক সেবাদানকারীর মধ‍্যে উদ্বেগ  দেখা দিয়েছে—বিশেষ করে কনজিউমার, কেয়ারগিভার এবং সার্বিক সেবার মান কতটা প্রভাবিত হবে তা নিয়ে।

'হোম হেল্থ এইড' সার্ভিস মূলত ঘরে বসে সহায়তা প্রদানকারী একটি পরিষেবা, যার আওতায় সাধারণত দুটি প্রধান প্রোগ্রাম পড়ে: 'পিসিএ' (পার্সোনাল কেয়ার এসিস্টেন্ট)– যেখানে একজন পেশাদার কেয়ারগিভার সরকার বা এজেন্সির মাধ্যমে নির্ধারিত হয় এবং তিনি রোগী বা বয়স্ক ব্যক্তির ব্যক্তিগত যত্নের জন‍্য কাজ করেন। অন‍্যদিকে, 'সিডিপেপ'– মেডিকেড প্রোগ্রামের আওতায়, যেখানে কনজিউমার নিজেই প্রতিনিধির মাধ্যমে কেয়ারগিভার নিয়োগ করতে পারেন, এমনকি পরিবার, আত্মীয় বা বন্ধুদেরও। 'পিসিএ' হিসাবে কাজ করতে হলে প্রশিক্ষনরত সার্টিফিকেট দরকার হয়। 'সিডিপেপ' এ সেটা দরকার হয় না।

'সিডিপেপ' এর ব্যয় ২০১৯ সালে $২.৫ বিলিয়ন থেকে ২০২৫ সালে $১২ বিলিয়ন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এবং ভবিষ্যতে এই ব্যয় আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে । এই ব্যয়ের বৃদ্ধির কারণে, সাথে প্রতারণা ও অপব্যবহার,

এবং প্রোগ্রামের কার্যকারিতা উন্নত করার জন‍্য স্টেট সরকার 'সিডিপেপ'-এর কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে।  তবে যারা ইতোমধ্যে পিপিএলের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন তারা পূর্বের মতোই সেবা পাবেন।

এ বছরের জানুয়ারিতে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছিলেন, স্টেট হোম কেয়ার সেবা আরও ভালো করতে 'সিডিপেপ' প্রোগ্রামে নতুন অংশীদার হিসেবে ১১টি ইনডিপেনডেন্ট লিভিং সেন্টার (আইএলসি)-কে যুক্ত করা হয়েছে। এই কাজটি করা হয়েছে 'পিপিএল'  এর সঙ্গে মিলে। এর লক্ষ্য হলো সেবা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করা। নিউইয়র্কের ১১টি ইনডিপেনডেন্ট লিভিং সেন্টারসহ ৩০টির বেশি সংগঠন 'সিডিপেপ' প্রোগ্রাম উন্নত করতে এখন 'পিপিএল' -এর সঙ্গে কাজ করছে। এর মাধ্যমে ১ এপ্রিল থেকে প্রোগ্রামটি চালু রাখা হয়েছে। তিনি জানিয়েছিলেন, যারা 'সিডিপেপ' ব্যবহার করেন, তারা যেন সেবা বন্ধ হওয়ার আগেই এপ্রিলের মধ‍্যে 'পিপিএল'-এ রেজিস্ট্রেশন শুরু করেন। একই মধ‍্যে, অনেক 'সিডিপেপ' সেবাদানকারী রেজিস্ট্রেশন না করায় বেতন আটকে যায়। পরে, সেবাদানকারীদের বিভ্রান্তি ও বিভিন্ন এজেন্সির বিরোধীতা ও আইনি কোলাহলে 'সিডিপেপ' থেকে জুন ৬ তারিখ পর্যন্ত বেতন পাবেন বলে জানানো হয়। এবং এপ্রিলের শেষ সপ্তাহে বকেয়া সহ বেতন প্রদান করা হয়।

তবে, ফেডারেল কোর্টের চুক্তি অনুযায়ী, সকল 'সিডিপেপ' ভোক্তাকে ১৫ মে'র মধ্যে 'পিপিএল'-এ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

গত বছর জুলাইতে, স্টেটব‍্যাপি 'হোম হেল্থ এইড' প্রোগ্রামে সুবিধাটিতে 'সিডিপেপ' দ্বারা লোকদের সেবার মাধ‍্যমে অর্থ প্রদান করাকে "র্যাকেট" হিসেবে বর্ণনা করেছিলেন গভর্নর ক্যাথি হোকুল। এ নিয়ে কংগ্রেসম্যান মাইক লওলার হোকুলকে একটি চিঠি পাঠিয়ে ২০২৫ অর্থবছরের বাজেটে 'সিডিপেপ' পরিবর্তনের বিরুদ্ধে তার বিরোধিতা জানান। তিনি বলেন, 'গভর্নর হোকুলের মন্তব্য হাজার হাজার প্রবীণ এবং অক্ষমতায় থাকা নিউইয়র্কবাসী ও তাদের কেয়ারগিভারদের প্রতি অবমাননা ছিল।'

বর্তমানে প্রায় ২২০,০০০ 'সিডিপেপ' ভোক্তার মধ্যে ১,৯০০০০ জন ইতিমধ্যে 'পিপিএল'-এ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।প্রায় ২,৪৫০০০ জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেশন শুরু করেছেন, যার মধ্যে ১,৬০০০০ জন পুরোপুরি অনবোর্ড হয়ে পেইরোলের জন্য প্রস্তুত। ফেডারেল কোর্টে সাম্প্রতিক এক চুক্তি 'সিডিপ‍েপ' প্রোগ্রামের চলমান পরিবর্তনকে সমর্থন করেছে, তবে কিছু কর্মীকে একটি পূর্ববর্তী ফিসকাল ইন্টারমিডিয়ারির মাধ্যমে সীমিত সময়ের জন্য বেতন গ্রহণের অনুমতি দিয়েছে।

'সিডিপেপ' ব্যবহারকারীরা রেজিস্ট্রেশন শুরু করতে নিচের যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন:

পদ্ধতি ১: পিপিএল-এর সাপোর্ট সেন্টারে কল করুন 1-833-247-5346 অথবা TTY: 1-833-204-9042 নম্বরে। পিপিএল এর টিম সদস্য আপনাকে প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাহায্য করবে।
পদ্ধতি ২: পিপিএল-এর ওয়েবসাইট pplfirst.com/cdpap ভিজিট করে রেজিস্ট্রেশন করতে পারেন।
পদ্ধতি ৩: পিপিএল বা অন্য কোনো অনুমোদিত 'সিডিপেপ' ফ্যাসিলিটেটরের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যারা আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সহায়তা করবে। যেমন ILCs, যারা আপনাকে প্রক্রিয়া অনুসরণ করতে সহায়তা করবে। অনুমোদিত 'সিডিপেপ' ফ্যাসিলিটেটরদের তালিকা পাওয়া যাবে: CDPAP Facilitators | PPL First লিঙ্কে। 
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন