https://www.prothomalony.com/

13324

north-america

উত্তর আমেরিকা

আমরা অতীতে হামলা চালিয়েছি, ভবিষ্যতেও চালাবো-বেনিয়ামিন নেতানিয়াহু

প্রকাশ: ০৭ মে ২০২৫ ০৪:৪৯

ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর আঘাতপ্রাপ্ত হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে। আইডিএফ দাবি করেছে, মঙ্গলবার এই হামলায় হুথি গোষ্ঠীর অবকাঠামো ধ্বংস হয়েছে, যার ফলে বিমানবন্দরটি সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে। তবে, রোববার (মে ৪) ইয়েমেনি হুথি গোষ্ঠী ইসরায়েলের প্রধান বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর জবাবে সোমবার (মে ৫) ইসরায়েল পার্শ্ববর্তী শহর হুদাইদায় বিমান হামলা চালায়। এর পরদিনই সানার বিমানবন্দরে এই হামলা হয়। তবে, আগের দিন আইডিএফ অব জনগণকে বিমানবন্দর এলাকা ছেড়ে যেতে বলেছিল এবং সরে না গেলে ঝুঁকির মধ্যে পড়বেন বলে সতর্ক করেছিল। 

ইসরায়েল ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে একাধিক দফায় হামলা চালিয়েছে, যার মধ্যে জানুয়ারিতে একটি বিদ্যুৎকেন্দ্র ও কয়েকটি বন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইয়েমেনের বিমানবন্দরে হামলার বিষয়ে আইডিএফ দাবি করেছে, হুথিরা এটি অস্ত্র ও কর্মী স্থানান্তরের জন্য ব্যবহার করছিল।

সোমবার আইডিএফ জানায়, তারা হুদাইদা বন্দরে ও শহরের পূর্ব দিকে বাজিল সিমেন্ট কারখানায় হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা হামলা চালিয়েছে। তারা দাবি করেছে, হুথি গোষ্ঠী এই বন্দরকে 'কেন্দ্রীয় সরবরাহকেন্দ্র' এবং 'ইরানি অস্ত্র স্থানান্তরের' জন্য ব্যবহার করছিল, আর সিমেন্ট কারখানাটি ছিল তাদের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উৎস, যা দিয়ে তারা টানেল ও অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য এটি ব্যবহার করত। এই বন্দরটি রেড সি-তে এডেনের পর দ্বিতীয় বৃহত্তম বন্দর এবং ইয়েমেনের প্রায় ৮০ শতাংশ খাদ্য আমদানির প্রবেশদ্বার। 

হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহী বলেছেন, এই হামলায় অন্তত ২১ জন আহত হয়েছেন। হুথিরা এই হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একসঙ্গে দায়ী করছে, তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা 'এএফপি'-সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, ইয়েমেনে চালানো এই হামলায় তাদের বাহিনী অংশ নেয়নি। 

রোববার সকালে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি মূল টার্মিনালের পাশে একটি সড়কের কাছে পড়ে। ইসরায়েলি জরুরি সেবার পক্ষ থেকে জানানো হয়েছে, এতে ছয়জন আহত হয়েছে।

এই হামলার পর হুথিরা ঘোষণা দেয়, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনার প্রতিক্রিয়ায় বিমানবন্দরগুলিকে লক্ষ্য করে তারা ইসরায়েলের ওপর সম্পূর্ণ আকাশপথ অবরোধ আরোপ করবে। অন‍্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুথিদের বিরুদ্ধে পাল্টা হামলার প্রতিশ্রুতি দিয়ে বলেন: 'আমরা অতীতে হামলা চালিয়েছি, ভবিষ্যতেও চালাবো।' 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন