https://www.prothomalony.com/

13312

north-america

উত্তর আমেরিকা

ডিএইচএসের অভিনব পরিকল্পনা: স্বেচ্ছায় দেশে ফিরলেই মিলবে অর্থ ও ভ্রমণ সহায়তা

প্রকাশ: ০৭ মে ২০২৫ ০১:৩৭

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য একটি নতুন কর্মসূচি চালু করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। এই কর্মসূচির আওতায় যারা নিজ ইচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করে নিজ দেশে ফিরে যাবেন, তাদের জন্য ১ হাজার মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেওয়া হবে।

হোমল্যান্ড সিকিউরিটির এক বিবৃতিতে বলা হয়, ‘আজ ডিএইচএস একটি ঐতিহাসিক উদ্যোগ ঘোষণা করেছে। সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে যারা নিজ দেশে ফিরে যাবেন, তারা ফেরার বিষয়টি নিশ্চিত করার পর পাবেন এককালীন ১ হাজার ডলার স্টাইপেন।’

ডিএইচএস জানিয়েছে, এই উদ্যোগ যুক্তরাষ্ট্র সরকারের বিপুল পরিমাণ ব্যয় সাশ্রয় করবে। বর্তমানে একজন অভিবাসীকে আটক রাখালে এবং নিজ দেশে ফেরত পাঠাতে গড়ে খরচ হয় ১৭ হাজার ১২১ ডলার। নিজ উদ্যোগে ফিরে যাওয়ার ক্ষেত্রে সেই ব্যয় প্রায় ৭০ শতাংশ কমে যাবে।

এরই মধ্যে একজন অভিবাসী শিকাগো থেকে হন্ডুরাসে ফেরার জন্য এই অ্যাপ ব্যবহার করে সফলভাবে এই সুবিধা নিয়েছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে আরও কয়েকটি টিকিট বুক করা হয়েছে বলে জানিয়েছে বিভাগটি।

ডিএইচএসের সচিব ক্রিস্টি নোয়েম বলেন, ‘যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছেন, তাদের জন্য নিজ দেশে ফিরে যাওয়ার এটি সবচেয়ে নিরাপদ, কার্যকর ও অর্থনৈতিকভাবে লাভজনক উপায়। সরকার এখন আর্থিক সহায়তা ও ভ্রমণ খরচ দিচ্ছে যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ ছাড়াই তারা নিজ দেশে ফিরতে পারেন।’

এই কর্মসূচি অভিবাসন নীতির ক্ষেত্রে একটি নতুন মোড় এনে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন