https://www.prothomalony.com/
13186
north-america
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫ ০১:১০
নিউ জার্সির ওশেন কাউন্টির বারনেগেট টাউনশিপে এক ভয়াবহ দাবানলে অন্তত ৩,২০০ একর বনভূমি পুড়ে গেছে এবং ৩,০০০ মানুষকে বাধ্যতামূলকভাবে এলাকা ত্যাগ করতে হয়েছে। নিউ জার্সি ফরেস্ট ফায়ার সার্ভিস এই দাবানলের নাম দিয়েছে "জোনস ওয়াইল্ডফায়ার", যা শুরু হয় গ্রিনউড ফরেস্ট ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্ট এরিয়ায় এবং ক্রমশ ছড়িয়ে পড়েছে ওয়ারেটাউন ও লেসি এলাকায়।
এখন পর্যন্ত মাত্র ৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনের হুমকিতে রয়েছে ১,৩২০টি স্থাপনা। বাধ্যতামূলক উচ্ছেদের আওতায় এসেছে: ওয়েলস মিলস রোড (ব্রায়ান্ট রোড থেকে গার্ডেন স্টেট পার্কওয়ে পর্যন্ত) লেসি টাউনশিপের ফেজান্ট রান ও বারনেগাট পাইন্স সাউথ সেকশন
ক্লুন পার্কের আশপাশের এলাকাগুলো (বিচ বুলেভার্ড, সাউথ রিভার ড্রাইভ, স্যান্ডি হুক ড্রাইভ, ওরল্যান্ডো ড্রাইভ) আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে:
সাউদার্ন রিজিওনাল হাই স্কুল (ম্যানাহকিন) - পোষ্যবান্ধব ম্যানচেস্টার টাউনশিপ হাই স্কুল - লেসি এলাকার বাসিন্দাদের জন্য
গার্ডেন স্টেট পার্কওয়ে: এক্সিট ৬৩ থেকে এক্সিট ৮০ পর্যন্ত উত্তর ও দক্ষিণমুখী লেন বন্ধ রুট ৫৩২, ব্রায়ান্ট রোড, জোনস রোডসহ আশপাশের বেশ কয়েকটি
গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিঘ্ন এক্সিট ৬৯ পুনরায় খুলে দেওয়া হয়েছে উচ্ছেদ কার্যক্রমে সহায়তার জন্য ওশেন কাউন্টি কর্তৃপক্ষ আগুনের কারণে বায়ু দূষণ সতর্কতা জারি করেছে। অপরদিকে, জেসিপি অ্যান্ড এল (জেসিপি এন্ড এল) কোম্পানি জানিয়েছে, ফায়ার ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা অয়েস্টার ক্রিক সাবস্টেশন সংযুক্ত ২৩,০০০ গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে। বিদ্যুৎ পুনঃসংযোগ সম্পূর্ণভাবে নির্ভর করবে আগুন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পরিস্থিতির ওপর।
শুকনো ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণের কাজকে আরও জটিল করে তুলেছে।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে অনুরোধ জানানো হয়েছে, তারা যেন জরুরি নির্দেশনা মেনে চলেন এবং বাধ্যতামূলকভাবে উচ্ছেদের আওতাভুক্ত এলাকাগুলো দ্রুত ত্যাগ করেন। যাত্রাপথ নির্ধারণের সময় বিকল্প রুট ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন