https://www.prothomalony.com/
13134
north-america
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেটোনকায় অবস্থিত স্বাস্থ্যবিমা সংস্থা ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান কার্যালয়ের কাছে এক ব্যক্তিকে আটক করেছে এফবিআই ও স্থানীয় পুলিশ। গত সোমবার সকালে ওই ব্যক্তি সহিংসতার হুমকি দিয়েছিলেন। তবে তার কোনো নির্দিষ্ট অভিযোগ ছিল না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জানা গেছে, সোমবার সকাল ১০টা ৪৭ মিনিটে অভিযুক্ত ব্যক্তি এফবিআইর মিনিয়াপলিস ফিল্ড অফিসে ফোন করে তার কিছু নির্দিষ্ট দাবির কথা জানান। দাবি পূরণ না করা হলে তিনি সহিংস পদক্ষেপ নিতে পারেন এমনটাও বলেন। এরপরই এফবিআই ও মিনেটোনকা পুলিশ বিভাগ যৌথভাবে তৎপর হয়ে ঘটনাস্থলে একাধিক সংস্থার অংশগ্রহণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
এ সময় একটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সংকট সমাধানকারী দলের একজন কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ স্থাপন করেন। মাত্র ৪৫ মিনিটের মধ্যেই সন্দেহভাজন ব্যক্তি কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।
এফবিআই ও পুলিশ বিভাগ এক যৌথ বিবৃতিতে জানায়, অভিযুক্ত ব্যক্তির ইউনাইটেড হেলথকেয়ারেরের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ ছিল না। আটককৃত ব্যক্তির পরিচয় এবং তার উদ্দেশ্য নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এই মুহূর্তে আর কোনো ঝুঁকি নেই বলে মনে করা হচ্ছে।
এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী ব্রায়ান থম্পসনের হত্যাকাণ্ড নিয়ে গোটা যুক্তরাষ্ট্রে তীব্র আলোচনা চলছে। ২০২৪ সালের ডিসেম্বরে নিউইয়র্কের ম্যানহাটনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন থম্পসন। অভিযুক্ত ব্যক্তি লুইজি ম্যাঞ্জিওনের বিরুদ্ধে এখনো বিচার প্রক্রিয়া চলমান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন