https://www.prothomalony.com/

12915

new-york

নিউইয়র্ক

নেবারহুড পরিকল্পনা শহরে আরও কর্মসংস্থান, আবাসন ও সুযোগ সৃষ্টি করবে-এরিক অ‍্যাডামস্

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫ ০৬:৪৪

নিউইয়র্ক সিটি বারবার নতুন কর্মসংস্থানের রেকর্ড গড়ছে। এই অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে, অ‍্যাডামস্ প্রশাসন শহরের পাঁচটি বরোর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পুনরায় জোনিং করার জন্য কাজ করছে। গত সপ্তাহে কুইন্সের জামাইকা ও ব্রুকলিনের আটলান্টিক অ্যাভিনিউতে দুটি গুরুত্বপূর্ণ নেইবারহুড উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিয়েছে অ‍্যাডামস্ প্রশাসন, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে, জীবনের মান উন্নত করবে এবং শহরের দীর্ঘদিনের আবাসন সংকট মোকাবিলায় সহায়ক হবে। সম্প্রদায়ের উদ্যোগে গৃহীত এই পরিকল্পনাগুলো নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সাশ্রয়ী আবাসন তৈরি করবে।

গত মার্চ (সোমবার) কমিউনিটি অপ:এড-এ অ‍্যাডামস্ বলেন, 'এই সম্প্রদায়-নেতৃত্বাধীন প্রস্তাবগুলো নিশ্চিত করবে যে শ্রমজীবী পরিবারগুলো এমন এলাকা পাবে যেখানে তারা সাশ্রয়ী মূল্যে বসবাস করতে পারবে, খেলাধুলা করতে পারবে এবং সমৃদ্ধ জীবনযাপন করতে পারবে।'

দুই বছরেরও বেশি সময় ধরে সম্প্রদায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি জামাইকা নেইবারহুড উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ১২,০০০-এর বেশি নতুন আবাসন তৈরি হবে, যার মধ্যে প্রায় ৪,০০০টি স্থায়ীভাবে আয়-নির্ভর সাশ্রয়ী আবাসন অন্তর্ভুক্ত থাকবে। ২৩০ ব্লকের এই এলাকাটি উন্নত গণপরিবহন সুবিধাযুক্ত, যা এই প্রকল্পকে আরও কার্যকর করে তুলবে। এবং ব্রুকলিনের আটলান্টিক অ্যাভিনিউ অঞ্চলে একইভাবে ৪,৬০০ নতুন আবাসন নির্মাণ করা হবে, যার মধ্যে ১,৪৪০টি স্থায়ীভাবে সাশ্রয়ী হবে। ক্রাউন হাইটস ও বেডফোর্ড-স্টাইভেসান্ট সংলগ্ন এলাকাগুলোর উন্নয়নসহ ২,৮০০ স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

অ‍্যাডামস্ বলেন, 'উভয় পরিকল্পনায় ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। কেবল আবাসন তৈরি করলেই একটি অঞ্চল বাসযোগ্য হয়ে ওঠে না। তাই এই পরিকল্পনার আওতায় বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে, যা জামাইকায় ৭,০০০ এবং আটলান্টিক অ্যাভিনিউতে ২,৮০০ নতুন চাকরির সুযোগ সৃষ্টি করবে। জামাইকা নেবারহুড প্ল্যান এর আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়নের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে জামাইকা অ্যাভিনিউয়ের সৌন্দর্যবর্ধন, নিকাশী ব্যবস্থার উন্নয়নে ৩০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ, পরিবহন সংযোগ বৃদ্ধি, উন্মুক্ত স্থান উন্নয়ন, কর্মসংস্থান প্রশিক্ষণ, এবং সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সহায়তা।'

এরই মধ্যে ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো জোনিং আপডেটের মাধ্যমে জামাইকা স্টেশন এবং জামাইকা সেন্টার-পারসন্স/আর্চার সাবওয়ে স্টেশনের আশপাশের এলাকায় নতুন আবাসন ও বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করা হচ্ছে। আটলান্টিক অ্যাভিনিউ এলাকার বাসিন্দারা শিগগিরই আরও উন্নত উন্মুক্ত পার্ক সুবিধা উপভোগ করতে পারবেন।

এর মধ্যে ২৪.২ মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে সেন্ট অ্যান্ড্রু'স প্লেগ্রাউন্ড পুনর্নির্মাণ করা হচ্ছে। এতে যুক্ত হবে নতুন সিন্থেটিক টার্ফযুক্ত মাল্টি-ইউজ ফিল্ড, দৌড়ানোর ট্র্যাক, আধুনিক বাস্কেটবল ও হ্যান্ডবল কোর্ট, সংস্কারকৃত খেলার মাঠ, নতুনভাবে নির্মিত পাবলিক রেস্টরুম, বসার স্থান, গাছপালা ও অন্যান্য সবুজায়ন অবকাঠামো।এছাড়া, আটলান্টিক অ্যাভিনিউ ও ওয়াশিংটন অ্যাভিনিউ সংলগ্ন লোরি ট্রায়াঙ্গেল এলাকাটিকে আরও প্রাণবন্ত কমিউনিটি স্পেস হিসেবে গড়ে তোলা হবে।

অ‍্যাডামস্ বলেন, 'এই দুটি পরিকল্পনা "সিটি অফ ইয়েস" উদ্যোগের অংশ, যা নিউ ইয়র্কের ইতিহাসে সবচেয়ে বেশি আবাসন সহায়ক প্রকল্প হিসেবে বিবেচিত। আমাদের প্রশাসন ইতিমধ্যে আবাসন খাতে ঐতিহাসিক বিনিয়োগ করেছে, যাতে আরও বেশি নিউ ইয়র্কবাসী নিরাপদ ও সাশ্রয়ী আবাসন পেতে পারে। নিউ ইয়র্ক সিটি পরিকল্পনা বিভাগ  বর্তমানে বেশ কয়েকটি বৃহৎ সম্প্রদায়ভিত্তিক পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। যদি এগুলো বাস্তবায়িত হয়, তাহলে আগামী ১৫ বছরে ম্যানহাটনের মিডটাউন সাউথ, কুইন্সের লং আইল্যান্ড সিটি এবং জামাইকা এলাকায় ৫০,০০০-এর বেশি নতুন আবাসিক ইউনিট তৈরি হবে। এছাড়াও  ২০২৪ সালে সিটি কাউন্সিল ব্রঙ্কস-মেট্রো নর্থ স্টেশন পরিকল্পনা অনুমোদন করেছে, যা ইস্ট ব্রঙ্কসে প্রায় ৭,০০০ আবাসন এবং ১০,০০০ স্থায়ী চাকরির সুযোগ তৈরি করবে।'

জামাইকা নেবারহুড প্ল্যান এখন আনুমানিক সাত মাসব্যাপী ইউনিফর্ম ল্যান্ড ইউজ রিভিউ প্রক্রিয়া শুরু করছে। এই প্রক্রিয়ার মধ্যে থাকবে কমিউনিটি বোর্ড ৮ ও ১২ এবং কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডসের পর্যালোচনা, এরপর সিটি প্ল্যানিং কমিশনে শুনানি ও বাধ্যতামূলক ভোট, এবং শেষ পর্যন্ত নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে চূড়ান্ত ভোটগ্রহণ।

অন্যদিকে, অ্যাটলান্টিক অ্যাভিনিউ পরিকল্পনা এখন সিটি কাউন্সিলে চূড়ান্ত ভোটের জন্য পাঠানো হচ্ছে। অ‍্যাডামস্ বলেন, 'আমরা নিউ ইয়র্কবাসীকে এই প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের জন্য উৎসাহিত করছি, কারণ এটি সাশ্রয়ী মূল্যের আবাসন বৃদ্ধি, অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ, এবং অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে এলাকাগুলোর সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে।'

একটি বাড়ি শুধু চারটি দেয়াল ও ছাদের সমষ্টি নয়—এটি আমেরিকান স্বপ্ন বাস্তবায়নের ভিত্তি-বলে মনে করেন অ‍্যাডামস্, যেখানে মানুষ নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এবং বিশ্বের সেরা শহর নিউইয়র্কে সমৃদ্ধি লাভ করতে পারে। তিনি বলেন, 'পাঁচটি বরোর জুড়ে আমরা সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার আরও কাছাকাছি পৌঁছাচ্ছি। জামাইকা ও অ্যাটলান্টিক অ্যাভিনিউ এখন ভবিষ্যতের নেবারহুড হয়ে উঠতে চলেছে, যেখানে থাকবে উচ্চ বেতনের চাকরি, সাশ্রয়ী মূল্যের আবাসন, এবং পরিবারগুলোর জন্য মনোরম উন্মুক্ত স্থান। নিউ ইয়র্ক সিটির সেরা সময় এখনো আসেনি, বরং সেটি সামনে রয়েছে। একসঙ্গে আমরা আরও উন্নত আগামীর দিকে এগিয়ে যাব!' 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন