https://www.prothomalony.com/
12797
new-york
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছেন, স্বাস্থ্যকর মন মানেই স্বাস্থ্যকর শহর। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ। আমরা নিউইয়র্ক সিটির প্রতিটি বাসিন্দার মানসিক সুস্থতার জন্য বিনিয়োগ করছি। যাতে প্রত্যেক নিউইয়র্কার যথাযথ যত্ন ও সহায়তা পায়।
সোমবার (১৭ মার্চ) কমিউনিটি অপ এড এ মেয়র অ্যাডামস এসব কথা বলেন। এ সময় তিনি শহরের উন্নয়ন পরিকল্পনায় মানসিক স্বাস্থ্য সেবাকে গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে ঘোষণা করেন।
তিনি জানান, চলতি সপ্তাহে 'মানসিক স্বাস্থ্য সপ্তাহ' পালন করা হচ্ছে। যা শহরের পাঁচটি বোরোতে তরুণদের জন্য বিনামূল্যে টেলিমেন্টাল হেলথ পরিষেবা সরবরাহ করছে। এই উদ্যোগের আওতায় শহরের বিভিন্ন স্থানে 'টিনস্পেস' নামক একটি প্রকল্প চালু করা হয়েছে। যা তরুণদের মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধান দিতে সহায়তা করে।
অ্যাডামস বলেন, অভিভাবক, শিশু এবং প্রবীণদের মানসিক স্বাস্থ্য সংকটের গল্প আমরা প্রতিদিন শুনি। এজন্য এই বছরের 'স্টেট অফ দ্য সিটি' ভাষণে আমি নিউইয়র্কের পাঁচটি বোরোতে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ মোকাবেলার অঙ্গীকার করেছি।
তিনি জানান, স্কুলগুলোকে মানসিক স্বাস্থ্য সহায়তার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এরই মধ্যে নিউইয়র্ক পাবলিক স্কুলগুলোতে ১৬টি নতুন মানসিক স্বাস্থ্য ক্লিনিক স্থাপিত হয়েছে। যা ব্যক্তিগত, পারিবারিক এবং গ্রুপ থেরাপি প্রদান করছে। বর্তমানে ২৩০টিরও বেশি স্কুলে এই সেবা প্রদান করা হচ্ছে।
এছাড়া, অ্যাডামস প্রশাসন গুরুতর মানসিক অসুস্থতা ও গৃহহীনতা মোকাবেলায় ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে গৃহহীনদের জন্য 'সেফ হেভেন বেডস' এবং 'রানঅ্যাওয়ে হোমলেস ইয়ুথ বেডস' সুবিধা প্রদান করা হবে।
প্রসঙ্গত, ফেব্রুয়ারি ২০২২ থেকে চালু হওয়া সাবওয়ে সেফটি প্ল্যানের আওতায় ৮ হাজারের বেশি গৃহহীন নিউইয়র্কারের জন্য আশ্রয় কেন্দ্র সরবরাহ করা হয়েছে। প্রোগ্রামের মাধ্যমে ৩ হাজার ৩শ’র বেশি মানুষকে সেবা প্রদান করা হয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন