https://www.prothomalony.com/

12601

north-america

উত্তর আমেরিকা

ফেডারেল চাকরি হারানো কর্মীদের নিয়োগ দিচ্ছে স্টেট গভর্নররা

প্রকাশ: ০১ মার্চ ২০২৫ ০৫:১৬

ফেডারেল সরকার কর্মী ছাঁটাইয়ের পর, বিভিন্ন স্টেটের গভর্নররা তাদের রাজ্যের সরকারের বিভিন্ন চাকরিতে ফেডারেল চাকরি হারানো কর্মীদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে ডেমোক্র্যাট গভর্নররা এই উদ্যোগে এগিয়ে এসেছেন। তাদের লক্ষ্য হচ্ছে, চাকরি হারানো কর্মীদের দ্রুত নতুন কর্মসংস্থানের সুযোগ প্রদান করা।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল এক ভিডিও বার্তায় বলেছেন, ফেডারেল সরকার যদি বলে 'তুমি বরখাস্ত,' তবে নিউইয়র্ক তখন বলে 'তোমাকে নিয়োগ দিচ্ছি। তিনি 'ইউ আর হায়ার্ড' নামে একটি নিয়োগ উদ্যোগ চালু করেছেন। যেখানে ফেডারেল কর্মীরা আবেদন করতে পারবেন।

পাশাপাশি, হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিনও ফেডারেল কর্মীদের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। যাতে তারা ১৪ দিনের মধ্যে রাজ্য সরকারের চাকরির জন্য শর্তসাপেক্ষে নিয়োগপত্র পেতে পারেন। ভার্জিনিয়ার গভর্নর গ্লেন ইয়াংকিন ডিওজিইর উদ্যোগের প্রশংসা করেছেন এবং চাকরি হারানো কর্মীদের জন্য ২ লাখ ৫০ হাজার শূন্যপদের তথ্য প্রচারের জন্য একটি ওয়েবসাইট চালু করেছেন।

মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরও চাকরি হারানো ফেডারেল কর্মীদের সহায়তার জন্য 'মেরিল্যান্ড পাবলিক সারভেন্টস রিসোর্স ওয়েবসাইট' চালু করেছেন। যেখানে বেকারত্ব ভাতা, চাকরি, স্বাস্থ্যবিমা, এবং আইনি সহায়তার তথ্য পাওয়া যাবে। নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুহান গ্রিশ‍্যামও একটি সহায়তা ওয়েবসাইট চালু করেছেন। যেখানে সরকারি ও বেসরকারি খাতে চাকরির তালিকা, ক্যারিয়ার শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া, ইলিনয় গভর্নর জেবি প্রিটজকারও চাকরি হারানো কর্মীদের সহায়তার জন্য তাদের আইনগত অধিকার এবং আর্থিক সহায়তার বিষয়ে তথ্য সরবরাহ করছেন।

স্টেট গভর্নররা এভাবে চাকরি হারানো কর্মীদের জন্য সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের জীবিকা পুনর্স্থাপনের প্রচেষ্টা চালাচ্ছেন। যেখানে তারা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য নানা পদক্ষেপ নিচ্ছেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন