https://www.prothomalony.com/

12465

new-york

নিউইয়র্ক

অ‍্যাডামস এর মামলা বাতিলের আদেশে প্রসিকিউটর সহ সাত আইনজীবীর পদত্যাগ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১১:১৬

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা খারিজ করার জন্য আবেদন দাখিল করেছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস। মামলাটি বাতিলের আদেশের প্রতিবাদে ম্যানহাটনের শীর্ষ মার্কিন প্রসিকিউটর সহ বিচার বিভাগের সাত আইনজীবী পদত্যাগ করেছেন। এ সপ্তাহের শুরুতে, বন্ডির 'সেকেন্ড ইন কমান্ড' - ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমিল বোভে ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটরদের অ্যাডামসের বিরুদ্ধে মামলা বন্ধ করার নির্দেশ দেন। উল্লেখ, অ্যাডামস গত বছর জালিয়াতি ও ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত হন। অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি তুরস্কের নাগরিকদের কাছ থেকে $100,000-এর বেশি মূল্যের উপহার গ্রহণ করেছিলেন বিনিময়ে কিছু সুবিধা দেওয়ার জন্য। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেন। 

বোভে যুক্তি দিয়েছিলেন যে, অ্যাডামসের বিরুদ্ধে মামলাটি মেয়রের অবৈধ অভিবাসন এবং সহিংস অপরাধ মোকাবেলা করার ক্ষমতা সীমাবদ্ধ করেছে - যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল নীতি।

বোভ এবং বিচার বিভাগের দুই আইনজীবীর স্বাক্ষরিত মামলাটি খারিজের প্রস্তাবে বলা হয়েছে যে মামলাটি অনুসরণ করা "নিউ ইয়র্ক সিটিতে বিবাদীর শাসন পরিচালনার ক্ষমতায় হস্তক্ষেপ করবে, যা জননিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং সম্পর্কিত ফেডারেল অভিবাসন উদ্যোগ এবং নীতির জন্য অগ্রহণযোগ্য হুমকি তৈরি করে।'

বোভে এবং দুইজন বিচার বিভাগের আইনজীবী স্বাক্ষরিত মামলাটি খারিজের আবেদনে বলা হয়েছে যে, 'এই মামলা চলমান থাকলে তা জননিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং ফেডারেল অভিবাসন নীতির জন্য হুমকি সৃষ্টি করবে।' 

 

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি শুক্রবার ফক্স নিউজকে জানিয়েছেন যে, তার ধারণা অ্যাডামসের বিরুদ্ধে মামলাটি 

আজই খারিজ করা হবে। এই আবেদন আদালতের অনুমোদন সাপেক্ষে গৃহীত হবে।
তবে বিচার বিভাগের অনেক কর্মকর্তা, বিশেষ করে ম্যানহাটনের প্রধান প্রসিকিউটর ড্যানিয়েল সাসুন, এই সিদ্ধান্তকে বিচার বিভাগের স্বাধীনতায় রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখছেন। সাসুন গত বৃহস্পতিবার তার পদ থেকে পদত্যাগ করেন, এবং তার ছয়জন সহকর্মীও তাকে অনুসরণ করেন। তিনি বলেন, 'মামলাটি খারিজ করা একটি অতিশয়

 ও বিপজ্জনক নজির।' 

পদত্যাগকারী আরেকজন প্রসিকিউটর, হ্যাগান স্কটেন, তার পদত্যাগপত্রে লেখেন যে, 'মার্কিন আইন এবং ঐতিহ্য কোনো নির্বাচিত কর্মকর্তাকে প্রভাবিত করার জন্য প্রসিকিউটরিয়াল ক্ষমতা ব্যবহারের অনুমতি দেয় না।' 

তিনি আরও লেখেন, 'যদি প্রেসিডেন্টের আশপাশে এমন কেউ না থাকে যে তাকে এই পরামর্শ দেবে, তবে আমি নিশ্চিত যে আপনি অবশেষে এমন কাউকে খুঁজে পাবেন যে যথেষ্ট নির্বোধ বা ভীতু হয়ে এই আবেদনটি দাখিল করবে। কিন্তু আমি কখনোই তা করবো না।'

সাসুনের পদত্যাগপত্র গ্রহণ করে, বোভে জানান যে তিনি সাসুনের বিরুদ্ধে তদন্ত করবেন। তিনি অভিযোগ করে বলেন যে, 'আপনি বিচার বিভাগের প্রতি আপনার শপথের কথা ভুলে গেছেন।'

 

এদিকে, অ্যাটর্নি জেনারেল বন্ডির 'চিফ অফ স্টাফ' চ্যাড মিজেল মামলাটি খারিজ করার সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন, 'এই বিচার বিভাগ (DOJ) এখন তার মূল দায়িত্বে ফিরে আসবে—বিপজ্জনক অপরাধীদের বিচারের মুখোমুখি করা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযানের অংশ হওয়া নয়।'  তিনি আরও বলেন, 'যেসব প্রসিকিউটর সরাসরি আদেশ অমান্য করেন, তাদের বিচার বিভাগে থাকার প্রয়োজন নেই।'

 

সাসুন তার পদত্যাগপত্রে দাবি করেন, অ্যাডামসের আইনজীবীরা বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে 'কুইড প্রো কুয়ো' লেনদেনমূলক চুক্তি) প্রস্তাব দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল যে নিউইয়র্ক সিটির মেয়র ট্রাম্পের অভিবাসন নীতির প্রয়োগে সাহায্য করবেন যদি মামলাটি খারিজ করা হয়।

তবে ডেমোক্র্যাট অ্যাডামস এই দাবি অস্বীকার করে বলেন, 'আমি নিউইয়র্কবাসীকে স্পষ্টভাবে জানাতে চাই: আমি কখনোই – কিংবা আমার পক্ষে কেউ – আমার ক্ষমতার বিনিময়ে মামলাটি বন্ধ করার জন্য কোনো প্রস্তাব দেইনি। কখনোই না।' 

শুক্রবার এক বিবৃতিতে অ্যাডামস দাবি করেন, তার বিরুদ্ধে তদন্তটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি তার সমালোচনামূলক অবস্থানের কারণে করা হয়েছে, কারণ তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন নীতির সমালোচনা করেছিলেন।

 

অ্যাডামস ট্রাম্পের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং ট্রাম্পের হোয়াইট হাউজে প্রবেশের কয়েকদিন আগে ফ্লোরিডার মার-আ-লাগোতে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার, মার্কিন সীমান্ত বিষয়ক প্রধান টম হোমানের সঙ্গে বৈঠকের পর, অ্যাডামস ঘোষণা করেন যে তিনি নিউইয়র্ক সিটির রাইকার্স আইল্যান্ড জেলে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর অফিস পুনরায় চালুর অনুমতি দেবেন।

এদিকে, ট্রাম্প কোনোভাবে মামলাটি খারিজ করার নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তবে বোভে তার চিঠিতে উল্লেখ করেছেন যে, মামলাটি খারিজ করার নির্দেশ নির্বাচিত প্রেসিডেন্টের সরাসরি নীতি বাস্তবায়নের অংশ।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের ক্ষমতা রয়েছে অ্যাডামসকে পদ থেকে অপসারণ করার। চবে, তিনি এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে তিনি বলেছেন, 'আমি এই মুহূর্তে অন্যান্য সরকারি নেতাদের সঙ্গে পরামর্শ করছি।' 

তিনি আরও বলেন, 'অভিযোগগুলো অত্যন্ত উদ্বেগজনক ও গুরুতর। কিন্তু আমি নিউইয়র্কের গভর্নর হিসেবে হঠাৎ করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাই না।'

নিউইয়র্ক থেকে আরো পড়ুন